1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

২২শ’ টাকায় কেনা কিমা মেশিনে কুচি করা হয় আনারের দেহ

  • আপডেট : বুধবার, ১৯ জুন, ২০২৪, ৪.৪৭ পিএম
  • ১৮১ Time View

এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যার পর তার শরীর কিমা তৈরির যন্ত্র দিয়ে কিমা করা হয়। আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেপাল থেকে গ্রেপ্তার সিয়াম কলকাতা নিউ মার্কেট থেকে ২২০০ টাকায় যন্ত্রটি কিনেছিলেন বলে দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ সিআইডি।

বুধবার (১৯ জুন) ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘গ্রেপ্তার সিয়াম কলকাতার নিউ মার্কেটের একটি দোকান থেকে ২২০০ টাকা দিয়ে ওই যন্ত্র কিনেছিল। প্রমাণ লোপাটের জন্যই ওই কিমা করার যন্ত্র ব্যবহার করা হয়। সিআইডির একাংশের দাবি, তবে ওই যন্ত্রে পুরো মাংস কিমা করা যায়নি। তাই তারা লাশটিকে ছোট ছোট টুকরো করে সেপটিক ট্যাংকে ফেলে দেয়।’

এর আগে কলকাতার সঞ্জীবা গার্ডেনে সেপটিক ট্যাংক থেকে প্রায় পাঁচ কেজি মাংস উদ্ধার করে পশ্চিমবঙ্গ সিআইডি। পরে এই মাংস মানুষের কি না তা নিশ্চিত হতে ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়।

এদিকে ডিএনএ পরীক্ষার জন্য এমপি আজীমের মেয়ে ডরিনের ভারত সফর এখনও অনিশ্চিত।

নিহত এমপি আজীমের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ বলেন, ঈদের আগে গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্ত কর্মকর্তা ডরিনের সঙ্গে যোগাযোগ করেন এবং ঈদের পর ভারতে যেতে হবে বলে জানান।

তিনি আরও বলেন, পরবর্তীতে তদন্ত কর্মকর্তা আমাদের সঙ্গে আর যোগাযোগ করেননি।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ডিবি ওয়ারি জোনের সহকারী কমিশনার মাহফুজুর রহমান গণমাধ্যমে বলেন, ডরিনের সঙ্গে যোগাযোগ হয়েছে। তবে ভারতে যাওয়ার বিষয়ে ডরিন বলতে পারবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com