1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো বাংলাদেশ

  • আপডেট : সোমবার, ১৭ জুন, ২০২৪, ১.৫৮ পিএম
  • ২১৭ Time View

নেপালকে হারিয়ে চলতি আসরে সুপার এইটের পাশাপাশি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে বাংলাদেশ। শান্তদের আগে অবশ্য আরও ৮ দল পরবর্তী আসরের টিকিট পেয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে চলতি নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। প্রতিযোগিতার পর্দা নামতে এখনো সপ্তাহ দুযেক আগে। তার আগেই আলোচনায় দুই বছর পরের বিশ্বকাপ।

আগামী বিশ্বকাপের পরিকল্পনা আগে থেকেই করে রেখেছে আইসিসি। শ্রীলঙ্কা এবং ভারতে অনুষ্ঠিতব্য ওই আসরেও চলতি আসরের মতো খেলবে ২০টি দল। পূর্ব শর্তানুযায়ী এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওঠা ৮ দল সরাসরি পরের বিশ্বকাপে খেলবে।

চলতি আসরে সুপার এইট নিশ্চিত করে আগেই সেখানে জায়গা করে নিয়েছিল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত অবশ্য আয়োজক হিসেবেই সুযোগ পেত। আর সুপার এইট নিশ্চিত না করলেও সহ-আয়োজক হিসেবে খেলবে শ্রীলঙ্কা।

সোমবার (১৭ জুন) নেপালকে ২১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে এ তালিকায় জায়গা করে নেয় বাংলাদেশও। তাতে সব মিলিয়ে আগামী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ৯টি দল। আগামী ৩০ জুনের মধ্যে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার ভিত্তিতে আরও তিনটি দল এ তালিকায় জায়গা করে নেবে।

সম্ভাব্য তিন দলের মধ্যে নিউজিল্যান্ড ও পাকিস্তান একপ্রকার নিশ্চিত। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে তারা। কিন্তু র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম। সম্ভাব্য অন্য দলটি ১১তম স্থানে থাকা আয়ার‌ল্যান্ড।

বাকি ৮ দল নিশ্চিত হবে বাছাইপর্বের মাধ্যমে। যেখানে ইউরোপ, এশিয়া ও আফ্রিকা থেকে দুটি করে আর পূর্ব এশিয়া-প্যাসিফিক ও আমেরিকা থেকে একটি করে দল সুযোগ পাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com