1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

প্রিমিয়ার ব্যাংকের ১২.৫০% নগদ লভ্যাংশ অনুমোদিত

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪, ৫.৫০ পিএম
  • ২২৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১২ জুন ২০২৪, বুধবার সকাল ১১:০০ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবাল।

ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল সহ ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে বি এইচ হারুন; আব্দুস সালাম মুর্শেদী, এমপি; শফিকুর রহমান, জামাল জি. আহমেদ, নাহিয়ান হারুন, শায়লা শেলী খান, স্বতন্ত্র পরিচালক নব গোপাল বনিক, কাইজার এ. চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএস এবং উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন। সভায় ১২.৫০% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

সভাপতির বক্তব্যে ডা. এইচ. বি. এম. ইকবাল, ব্যাংকের সম্মানিত গ্রাহক ও শেয়ারহোল্ডারবৃন্দ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং গণমাধ্যমসহ সকলের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও তিনি অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে আগামী দিনগুলোতে ব্যাংকের সবাইকে একযোগে কাজ করতে আহবান জানান।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবু জাফর, ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com