মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর স্কুল ভর্তিতে আর থাকছে না লটারি পদ্ধতি এনবিআরের ই–রিটার্নে নিবন্ধন ৫০ লাখের কাছাকাছি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে ইসলামী ব্যাংক থেকে আব্দুল জলিল অপসারিত পদোন্নতিতে প্রাইম ব্যাংকের এএমডি হলেন নাজিম চৌধুরী মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির রাজনীতির লক্ষ্য: তারেক রহমান রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

ডিএসই’র অত্যাধুনিক ও আন্তর্জাতিকমানের ডেটা সেন্টার ব্যবহারের প্রস্তাবনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২০২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১২ নভেম্বর ২০২৩ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জ নিকুঞ্জে ডিএসই টাওয়ারে আন্তর্জাতিকমানের স্টেট অব দা আর্ট (State of the art) নতুন ডেটা সেন্টার স্থাপন করেছে৷ ডেটা সেন্টার চালুর পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ডেটা সেন্টার স্পেস ভাড়ার ব্যাপারে ডিএসই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে৷

এরই ধারাবাহিকতায় আজ ০৩ জুন ২০২৪ তারিখে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এর নেতৃত্বে চার সদস্যের একটি টিম ডিএসই’র চেয়ারমান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু-এর সাথে ডিএসই’র কার্যালয়ে সাক্ষাত করেন৷

এসময় তার সাথে ছিলেন ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ। তারা ইউএস ভিত্তিক ক্লাউড ডেল্টা নামক একটি প্রতিষ্ঠান জন্য ডিএসই ডেটা সেন্টার স্পেস ভাড়ার ব্যাপারে ডিএসই’র চেয়ারমান মহোদয়ের কাছে আগ্রহ প্রকাশ করেন৷

এর প্রেক্ষিতে ডিএসই’র চেয়ারম্যান বলেন, ডিএসই ১০৬ র‍্যাক বিশিষ্ট আধুনিক ডেটা সেন্টার স্থাপন করেছে। তবে ডেটা সেন্টারের এখনো কিছু উন্নয়নমূলক কার্যক্রম বাকী রয়েছে। উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন করে একটি সুনিদিষ্ট গাইডলাইনের মাধ্যমে অব্যবহৃত স্পেস ভাড়া দেয়ার পরিকল্পনা আমাদের রয়েছে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS