1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

সিলেটের গোলাপগঞ্জে গৃহবধুকে গণধর্ষণ, আটক ২

  • আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪, ১১.২১ এএম
  • ২৯১ Time View

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ঢাকাদক্ষিণে স্বামী বাড়ি ফেরার পথে এক গৃহবধূ গণর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুই ধর্ষককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

সিলেটের গোলাপগঞ্জে স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

রোববার (২ জুন) রাত সাড়ে ৮টায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ কতৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল স্বজল কুমার সরকার।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৩০ মে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাবার বাড়ি সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে স্বামীর বাড়ি ঢাকাদক্ষিণের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা যোগে রওয়ানা দেন গণধর্ষণের শিকার ভুক্তভোগী গৃহবধূ। বাড়িতে এসে স্বামীকে না পেয়ে পুনরায় ওই সিএনজি অটোরিকশায় সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন। স্বামীর কাছে পৌঁছে দেওয়ার কথা বলে সুকৌশলে সিএনজি অটোরিকশা চালক নাদির আহমদ ও তার এক সহযোগী গোলাপগঞ্জ পৌরসভার টিকরবাড়ি এলাকায় নাদির আহমদের বাড়িতে নিয়ে আটকে রাখেন ওই গৃহবধূকে।

পুলিশ জানায়, ওই দিন দিবাগত রাত ২টার দিকে নাদির আহমদের বাড়িতে কোন লোকজন না থাকায় বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে রাত ভর জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে আসামি নাদির। পরবর্তীতে ফজরের আজানের পর রাত সাড়ে ৪টার দিকে নাদির আহমদ ওই গৃহবধূকে পৌর শহরের চৌমুহনীতে আদিল মার্কেটে তার সহযোগী ছালিক আহমদের কাছে নিয়ে আসে। আদিল মার্কেটের ২য় তলায় নাদির আহমদ ও ছালিক আহমদ দুজনে মিলে ওই গৃহবধূকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনাটি কাউকে না বলার শর্তে আসামিরা ওই গৃহবধূকে একটি সিএনজি অটোরিকশায় তুলে দেয়।

এঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ০১/২৪, তাং: ১/৬/২০২৪ইং) দায়ের করেন। ওই মামলায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামিরা হলো- পৌরসভার টিকরবাড়ি এলাকার মৃত মফিক মিয়ার ছেলে নাদির আহমদ (২৩) ও আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের মৃত লবিবুর রহমানের ছেলে ছালিক আহমদ (৪০)। নাদির আহমদ সিএনজি অটোরিকশা চালক ও ছালিক আহমদ আদিল মার্কেটের নৈশ্য প্রহরীর দায়িত্বে ছিলেন।

গোলাপগঞ্জ- ফেঞ্চুগঞ্জ সার্কেল স্বজল কুমার সরকার বলেন, ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি আসামি ছালিক আহমদ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বীকার করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com