1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Title :
কুমিল্লা দেবিদ্বারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন  সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ ডাক বাংলা পুকুর ভরাটের অভিযোগ, হাইকোর্টের আদেশ অমান্য ভৈরবে খালেদা বেগম শ্রেষ্ঠ শিক্ষিকা, ছেলে আদরের সাফল্য আলোচনায় মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ না করলে ভারত ও ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে: ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ

‘কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি’ উদ্বোধন ডিআরইউতে

  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৭.৫৪ পিএম
  • ১৬১ Time View

ভালো সাংবাদিক ও লেখক হতে হলে পড়াশোনার গুরুত্ব অপরিসীম। আর বই পাঠের সব থেকে ভালো জায়গা হলো লাইব্রেরি। সেই বিষয়টি চিন্তা করে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চালু হলো ‘কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরি’।

রোববার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ডিআরইউ’র এ লাইব্রেরি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, প্রতিটি মানুষের নিজস্ব চিন্তা-ভাবনা ও মতামত আছে এবং তা প্রকাশের অধিকারও আছে। তবে সাংবাদিকদের মতামত নয় বরং ঘটনার ফ্যাক্টস বা সত্যতা খুঁজে বের করতে হয়। আর এ সত্যতা খোঁজার সব থেকে উত্তম উপায় হলো বই এবং ভালো জায়গা হলো লাইব্রেরি। আমরা যত পড়বো আমাদের সত্য অন্বেষণের ক্ষেত্র তত উন্মুক্ত হবে এবং আরও বেশি আগ্রহ জাগবে। একইসঙ্গে আমরা সত্য এবং মতামত প্রকাশে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো। সঠিক ইতিহাস জেনে নতুন ইতিহাস তৈরি করতে পারবো।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারত অত্যন্ত বন্ধুপ্রতীম দেশ। করোনার কারণে দু’দেশের মধ্যে অনেক কার্যক্রমই থেমে আছে। তবে এখন যেহেতু করোনা থেমে আসছে, আমরা আশা করছি সেসব কার্যক্রমগুলো আবারও চালু হবে খুব দ্রুত।

এ সময় তিনি কবি কাজী নজরুল ইসলামের নামে লাইব্রেরির নামকরণ করায় সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে ডিআরইউ’র পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিআরইউর সভাপতি নজরুল ইসলাম মিঠু বলেন, ‘বাংলা ও ইংরেজি ভাষার বিভিন্ন বইয়ে সমৃদ্ধ করা হয়েছে এ লাইব্রেরিটি। ভালো সাংবাদিক ও লেখক হতে হলে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। সেখান থেকে আমরা একটি লাইব্রেরির গুরুত্ব অনুধাবন করি এবং তা আজ বাস্তবে রূপ দিতে পেরেছি। আমরা আশা করি এখান থেকে সমৃদ্ধ হয়ে আরও ভালো সাংবাদিক ও লেখক আমরা পাব।’ এ সময়ে ভারতের গণমাধ্যম নিয়ে পড়াশোনায় বৃত্তির ক্ষেত্রে ডিআরইউয়ের সদস্যদের বিবেচনা করতে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবসহ কমিটির অন্যান্য নেতা ও সব কার্যনির্বাহী সদস্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com