1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
Title :
নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা সীমানা ও চালের পানি নিয়ে বিরোধ, গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত সমন্বিত আর্থিক সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংকের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর পদ্মা ব্যাংকের ১৪৪ তম পর্ষদ সভা অনুষ্ঠিত ট্রাস্ট মানি অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ডিজিটাল ব্যাংক হিসাব খোলার e-KYC সেবা চালু করলো ট্রাস্ট ব্যাংক আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসছে আনোয়ার গ্রুপের মেহমুদ ইন্ডাস্ট্রিজ রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার

দ্বিতীয়বার সিলিকনভ্যালি ভিত্তিক সাইবেলের সাইবার নিরাপত্তা সম্মননা পেল ইজেনারেশন

  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪, ৫.১১ পিএম
  • ৩৬১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ডিজিটাল নিরাপত্তায় সেবায় অনবদ্য অবদান রাখার জন্য দেশের প্রখ্যাত সিস্টেম ইন্টিগ্রেশন প্রতিষ্ঠান ইজেনারেশন পিএলসিকে পর পর দুইবার সম্মাননা প্রদান করলো বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় থ্রেট ইন্টেলিজেন্স এবং ডিজিটাল ঝুঁকি ব্যবস্থাপনা সেবা প্রদানকারী সিলিকনভ্যালি ভিত্তিক প্রতিষ্ঠান সাইবেল।

সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত সাইবেল পার্টনার ইভেন্ট গ্রোকন ২.০ এ উক্ত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বিনু অরোরা ইজেনারেশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব শামীম আহসান এর হাতে এ স্বীকৃতিটি তুলে দেন।

আমেরিকার সিলিকন ভ্যালিতে অবস্থিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সাইবার ঝুঁকি ব্যবস্থাপনা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সাইবেল, সাইবার নিরাপত্তার ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য ইজেনারেশনকে এই স্বীকৃতি প্রদান করেছে। ইজেনারেশন সাইবার ঝুঁকি মূল্যায়ন এবং প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থাগ্রহনে সেবা গ্রহণকারীদেরকে নিজেদের সক্ষমতা প্রদর্শন এবং সেবা প্রদান করেছে, যার মধ্যে বাংলাদেশের বৃহৎ ব্যাংক সমূহ, টেলিকম সেবা প্রতিষ্ঠান সমূহ, বৃহৎ শিল্পগোষ্ঠী সমূহ এবং সরকারি বিভিন্ন দপ্তরসমূহের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও অন্তর্ভুক্ত।

সাইবেলের প্রধান নির্বাহী বিনু অরোরা বলেন “ডার্ক ওয়েব মনিটরিং, থ্রেট ইন্টেলিজেন্স, অ্যাটাচ সারফেস মনিটরিং এবং ব্র্যান্ড মনিটরিং এর মত সলিউশন সাশ্রয়ী মূল্যে প্রদানের একটি একক প্ল্যাটফর্ম এর ব্যবস্থা করায় সাইবার সিকিউটি সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলির জন্য সাইবেল একটি গেম চেঞ্জার হিসাবে পরিগণিত হয়েছে। এই পরিষেবাগুলিকে একটি প্ল্যাটফর্মে একীভূত করায় কেবল গ্রাহকদের কার্যক্রম সহজসাধ্য হয়েছে তাই নয়, বরং পরিচালন দক্ষতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইজেনারেশন ও সাইবেল এর পার্টনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সাইবার নিরাপত্তায় যৌথভাবে বাংলাদেশি প্রতিষ্ঠানসমূহে বিনিয়োগ করছি এবং প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছি।”

সম্মাননা গ্রহণের পর শামীম আহসান বলেন, “ইজেনারেশন সাইবার নিরাপত্তার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে এবং ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে ডার্ক ওয়েব মনিটরিং, থ্রেট ইন্টেলিজেন্স, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনেট্রেশন টেস্টিং, ইনসিডেন্ট রেসপন্স, ফিশিং প্রোটেকশন, সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং, সাইবার সিকিউরিটি কনসালটেশন, এসইএম সলিউশন (সিকিউরিটি ইনফরমেশন এবং ইভেন্ট ম্যানেজমেন্ট), থ্রেট হান্টিং, ডেটা লিক প্রিভেনশন, ব্র্যান্ড মনিটরিং সলিউশন ইত্যাদি সার্ভিস প্রদান করেছে এবং সামনের দিনগুলোতেও আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com