1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সাধারণ শেয়ার ইস্যু করবে সালভো কেমিক্যাল

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ১.০৪ পিএম
  • ৩৪২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড ফান্ড সংগ্রহে দশ টাকা অভিহিত মূল্যে ৬৪ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে। আলোচ্য শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৬ কোটি ৪০ লাখ টাকা উত্তোলন করবে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এসব শেয়ার সালভো কেমিক্যালের উদ্যোক্তা ও পরিচালকদের মাঝে ইস্যু করা হবে। বৃহস্পতিবার (২৩ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি কার্যকরী মূলধন বাড়াতে ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয় করবে। এছাড়া নিরবচ্ছিন উৎপাদনের জন্য কোম্পানিটি এলসির মাধ্যমে ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে উৎপাদনী মেশিন আমদানি করবে।

সভায় সালভো কেমিক্যালের নাম সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ফলে ‘সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড’ এর পরিবর্তে কোম্পানিটির নাম হবে ‘সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি’। সাধারণ বিনিয়োগকারী এবং বিএসইসির অনুমোদন সাপেক্ষে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

কোম্পানিটি জানায়, আগামী ১৮ জুলাই সকাল সাড়ে ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিশেষ সাধারণ সভা বা ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com