শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

বগুড়ায় ফিতরা ৭০ টাকা 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১৪০ Time View
Fitra-Bogra

নাজমুল হোসেন, বগুড়া প্রতিনিধি: রমজানে বগুড়া ও পাশ্ববর্তী এলাকার জন্য ফিতরা নির্ধারণ করেছেন বগুড়া ইমাম মোয়জ্জিন সমিতি। বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে ইমাম মোয়াজ্জিন সমিতির ফিতরা নির্ধারণী বৈঠক শেষে সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ফিতরা নির্ধারন করা হয়েছে ৩ হাজার ৩০০ টাকা।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি ও বায়তুর রহমান মসজিদের খতিব মুফতি মাও: মো: আব্দুর কাদের।
এই সভায় আরো উপস্থিত ছিলেন সমিতির শীর্ষ নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল জলিলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা মার্কেটিং অফিসার আবু সালেহ্ মো: হাসান সারওয়ার, আলহাজ্ব মাওলানা কাজী ফজলুল করিম রাজু, আলহাজ্ব হালিম রেজা, আবু বকর সিদ্দিক, মাওলানা ইমাম আবু রাজী, আব্দুস সালাম, আব্দুল মতিন, ইসমাহিল হোসেন, আমজাদ হোসাইন রাশেদী, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা ইউসুফ সাইদী, হাফেজ শাহিন রেজা, মুফতি আব্দুল বাফ সিরাজী, সেরাজুন ইসলাম, হাফেজ মাওলানা নূর আলম, আজহার আলী প্রমুখ। 
আলোচনা সভায় শেষে সর্বসম্মতিক্রমে এ-বছর বগুড়া জেলার জন্য গম ও আটা হিসাবে ১ কেজি ৬শতগ্রাম সর্বনিম্ন ৭০টা, কিচমিচ হিসাবে ৩ কেজি ৩ শত গ্রাম ১২০০ টাকা ও ভালো মানের খেজুর হিসাবে ৩ কেজি ৩ শত গ্রাম হিসাবে সর্বোচ্চ ৩৩০০টাকা নির্ধারন করা হয়েছে।

অন্যদিকে ঢাকায় এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করেছেন সাদকাতুল ফিতর জাতীয় কমিটি ।
বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়।

 আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS