1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক

রপ্তানি আয় নগদায়নের নিয়ম শিথিল

  • আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪, ১০.২২ পিএম
  • ২২৮ Time View

রপ্তানি আয় নগদায়নের নিয়ম শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে যেদিন রপ্তানি আয় নগদায়ন করা হবে, সেদিনের ডলারের বিনিময় দর অনুসারে টাকা পাবেন রপ্তানিকারকরা। নিয়ম শিথিল করায় রপ্তানিকারকরা ডলার বিনিময়ে প্রকৃত সুবিধা পাবেন।

সোমবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারের মাধ্যমে রপ্তানি আয়ের নগদায়নের নিয়ম শিথিল করেছে।  
 
জানা গেছে, ‘ক্রলিং পেগ’ পদ্ধতি বাস্তবায়ন করতে গিয়ে ডলারের দাম একদিনে ৭ টাকা বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। দাম বাড়ানোর নির্দেশনার পরেই ডলারের বিনিময় হার কম পাচ্ছিলেন রপ্তানিকারকরা। বিষয়টি কাটিয়ে উঠতেই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, রপ্তানি শিপমেন্ট হওয়ার ১২০ দিনের মধ্যে রপ্তানি আয় দেশে নিয়ে আসার বাধ্যবাধকতা আছে। তবে এসব আয়ের একটা অংশ সময়মতো দেশে আসে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রপ্তানি আয় যেদিনই রপ্তানিকারকরা নগদায়ন করবেন, তারা ওই দিনের ডলারের দর পাবেন। ফলে আগে তারা ডলারের দর নিয়ে যে দ্বিধায় পড়তেন, সেটি দূর হলো। রপ্তানি আয় এখন নগদায়ন করলে প্রতি ডলারের বিপরীতে ১১৭ থেকে ১১৮ টাকা পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com