1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

প্রিমিয়ার ব্যাংক ব্রাঞ্চ কিউআর টেলার সার্ভিস-এর শুভ উদ্বোধন

  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪, ৫.৫৮ পিএম
  • ৩৪১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গ্রাহকদের ব্রাঞ্চ ভিত্তিক লেনদেন আরও সহজ করতে চেক বই কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে ক্যাশ উত্তোলনের বিকল্প হিসেবে ব্রাঞ্চ কিউআর কোড স্ক্যান করে অর্থ উত্তোলনের সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তি নিয়ে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ব্রাঞ্চ কিউআর টেলার সার্ভিস এর শুভ উদ্বোধন।

সম্প্রতি প্রিমিয়ার ব্যাংক প্রধান কার্যালয় ইকবাল সেন্টারে ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর এই সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি, কার্ডস এন্ড এডিসি বিভাগ প্রধান মো: মারুফুর রহমান খান; ইভিপি, আইটি বিভাগ প্রধান মোঃ সাব্বির হাসান চৌধুরী ইভিপি; ব্রান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগ প্রধান মোঃ তারেক উদ্দিনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের সঙ্গে সমন্বয় করে ক্যাশলেস বাংলাদেশের কার্যক্রমে প্রিমিয়ার ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করছে। সর্বসাধারণকে কিউআর কোডের পেমেন্টসহ সব ডিজিটাল লেনদেনের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আমরা এধরণের আরও অনেক সার্ভিস আগামিতে নিয়ে আসবো।“

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মোহাম্মদ আবু জাফর বলেন, “ব্যাংকের মোবাইল অ্যাপ পিমানি দিয়ে ব্রাঞ্চ কিউআর কোড স্ক্যান করে যেকোনো গ্রাহক চেক বই কিংবা ডেবিট কার্ড ছাড়া সহজ, দ্রুত এবং নিরাপদে অর্থ উত্তোলন করতে পারবেন।“

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com