1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Title :
নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা সীমানা ও চালের পানি নিয়ে বিরোধ, গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত সমন্বিত আর্থিক সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংকের সঙ্গে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সমঝোতা স্মারক স্বাক্ষর পদ্মা ব্যাংকের ১৪৪ তম পর্ষদ সভা অনুষ্ঠিত ট্রাস্ট মানি অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক ডিজিটাল ব্যাংক হিসাব খোলার e-KYC সেবা চালু করলো ট্রাস্ট ব্যাংক আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসছে আনোয়ার গ্রুপের মেহমুদ ইন্ডাস্ট্রিজ রক্ষণাবেক্ষণ শেষে উৎপাদনে ফিরল আরএকে সিরামিক্সের লাইন-২ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে সামতা লেদার

প্রিমিয়ার ব্যাংকের হজ বুথ উদ্বোধন আশকোনা হজ ক্যাম্পে

  • আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪, ৫.০২ পিএম
  • ৩৬৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি আশকোনা হজ ক্যাম্পে ‘হজ বুথ’ চালু করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে হজ বুথটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী; উপব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ, ইভিপি ও ব্রান্ড মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগ প্রধান মোঃ তারেক উদ্দিন; ইভিপি এবং ইসলামিক ব্যাংকিং বিভাগ প্রধান মোহাম্মদ ইশরাত হোসেন খান সহ হজ ক্যাম্প এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মোহাম্মদ আবু জাফর বলেন, “হজ বুথে হজযাত্রীদের সরকার নির্ধারিত কোটা অনুযায়ী বৈদেশিক মুদ্রা সরবরাহ ও ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট সেবা, হজ কার্ড, যাবতীয় তথ্য সেবা এবং হজ পালনের গাইডবই দেওয়া হচ্ছে।“

অনুষ্ঠানে ব্যাংক ও হাজীদের সার্বিক কল্যান কামনা করে হজ ক্যাম্পের গ্র্যান্ড ইমাম কর্তৃক দোয়া ও মোনাজাত করা হয়। হজ সেবাগ্রহণকারীদের প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে ছাতা ও ব্যাগ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com