1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Title :
অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আপনিই কি অপো ক্যাম্পাসের আগামী দিনের লিজেন্ড! লক্ষ্যপূরণে যুক্ত হোন অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন

চলতি বছর হজ করতে পারবেন ১০ লাখ মানুষ

  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ১.২২ পিএম
  • ১৫৭ Time View

প্রাণঘাতী করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এ বছর ১০ লাখ মানুষকে হজের অনুমতি দেবে সৌদি আরব সরকার। তবে এক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত। স্থানীয় সময় শনিবার (৯ এপ্রিল) সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজে অংশগ্রহণকারীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং তাঁদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত কোভিড-১৯-এর টিকা নেওয়া থাকতে হবে। এ ছাড়া সব অংশগ্রহণকারীকে যাত্রার ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্টে করোনা নেগেটিভ হতে হবে।

সৌদি মন্ত্রণালয় বলছে, বিপুল মানুষকে হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হচ্ছে। সেখানে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের কাছে হজযাত্রীদের নিরাপত্তা এবং সেই সঙ্গে নবীর মসজিদে দর্শনার্থীদের নিরাপত্তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে বিশ্বব্যাপী সর্বাধিক সংখ্যক মুসলমান যাতে হজ করতে পারেন এবং নবী (সা.) রওজা মোবারক দর্শন করতে পারেন তাও নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন। মহামারির আগে এ সংখ্যা বিশ লাখ ছাড়িয়ে যেত। করোনা মহামারির কারণে গত দুই বছরে সীমিত সংখ্যক ব্যক্তিকে হজ পালনের সুযোগ দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com