1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

‘স্বাস্থ্যখাত নিয়ে বিএনপির বক্তব্য চিন্তার দৈন্যের বহি:প্রকাশ’: তথ্যমন্ত্রী

  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২, ১২.৫৪ পিএম
  • ১৭০ Time View

স্বাস্থ্যখাত নিয়ে বিএনপির বক্তব্য তাদের সবকিছুতে কিন্তু খোঁজা আর চিন্তার দৈন্যের বহি:প্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গত ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে গেছে’ বক্তব্য নিয়ে প্রশ্ন করলে ড. হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সাহেবের কাছে প্রশ্ন, স্বাস্থ্যখাত যদি ধ্বংসই হয়, তাহলে বাংলাদেশের স্বাস্থ্যখাত কিভাবে এই করোনা ভাইরাসের তিনটি ঢেউ অনেক উন্নত দেশের তুলনায় কার্যকরভাবে মোকাবিলা করল?

তথ্যমন্ত্রী বলেন, কারোনাকালে ১৩০টি দেশ যখন টিকা দেয়া শুরুই করেনি, তখন বাংলাদেশ টিকা কার্যক্রম শুরু করেছে এবং এক সাথে কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে। এছাড়া হাজার হাজার মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী, বস্তিবাসী, ভাসমান মানুষ সবাইকে বিনা রেজিষ্ট্রেশনে যেভাবে টিকা দেয়া হয়েছে, বাংলাদেশের মতো জনবহুল এবং উন্নয়নশীল কোনো দেশে এমন কার্যক্রম কমই হয়েছে।

তিনি বলেন, অনেক দেশের তুলনায় বাংলাদেশ অনেক কার্যকরভাবে এই মহামারি মোকাবিলা করতে সক্ষম হয়েছে এবং মহামারির সময় অন্যান্য স্বাস্থ্যসেবাও চলমান ছিল।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, জাতিসংঘের মহাসচিব প্রশংসা করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রশংসা করে, মির্জা ফখরুল সাহেবরা করতে পারে না। বিএনপির সবকিছুতে কিন্তু খোঁজা এবং চিন্তার দৈন্যের বহি:প্রকাশ হচ্ছে স্বাস্থ্যখাত নিয়ে মির্জা ফখরুল সাহেবের বক্তব্য।

নিত্যপণ্যের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, গত কয়েকদিন ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমতির দিকে। পেঁয়াজ এবং শাকসবজি থেকে শুরু করে মুরগির দাম কমতির দিকে। সরকার মনিটরিং করছে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর।

তিনি বলেন, দু:খজনক হলেও সত্য, বিএনপি এবং তাদের মিত্ররা একদিকে দ্রব্যমূল্য নিয়ে সরকারের সমালোচনা করে অন্য দিকে অসাধু ব্যবসায়ী, যারা সিন্ডিকেট করে তাদেরকে পণ্য মজুদ করা এবং পণ্যমূল্য বাড়ানোর জন্য উৎসাহ দিচ্ছে, কিন্তু নানামুখী ষড়যন্ত্রের মধ্যেও সরকারের বিবিধ পদক্ষেপের কারণে পণ্যের মুল্য এখন কমতির দিকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com