1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

মা স্ত্রী ও তিন সন্তানকে নৃশংসভাবে খুন করে যুবকের আত্মহত্যা

  • আপডেট : শনিবার, ১১ মে, ২০২৪, ৩.১৪ পিএম
  • ১৭৬ Time View

ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তি নিজের মা, স্ত্রী এবং তিন সন্তানকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে,  উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে প্রায় ৯০ কিমি দূরে সীতাপুরে এই ঘটনা ঘটেছে। অনুরাগ সিং (৪২) নামের ওই ব্যক্তি প্রথমে নিজের মাকে গুলি করেন। এরপর স্ত্রীকে হাতুড়িপেটা করে হত্যা করেন। শেষে নিজের তিন সন্তান, যাদের বয়স যথাক্রমে ১২ বছর, ৯ বছর ও ৬ বছর, তাদের টেনে ছাদে নিয়ে যান এবং সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দেন। এরপর ওই ব্যক্তি নিজে আত্মহত্যা করেন।

জানা গেছে, অনুরাগ সিং নামক ওই ব্যক্তি ছিলেন মাদকাসক্ত। তার মানসিক সমস্যাও ছিল। প্রায় সময়ই পরিবারের সঙ্গে তার ঝামেলা লেগে থাকত। শুক্রবার রাতেও মা ও স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয় পুনর্বাসনকেন্দ্রে ভর্তি হওয়াকে কেন্দ্র করে। 

এদিন ভোরেই একে একে মা, স্ত্রী ও তিন সন্তানকে খুন করেন ওই ব্যক্তি। এরপর নিজেই গুলি করে আত্মহত্যা করেন। নিজের সন্তানদের যখন ছাদ থেকে ফেলে দিচ্ছিলেন, সেই সময়ে তাদের আর্তনাদ শুনেই ছুটে আসেন প্রতিবেশীরা। কিন্তু ততক্ষণে তিন সন্তানকেই ছাদ থেকে ফেলে দিয়েছেন অভিযুক্ত। প্রতিবেশীরা দরজা ভাঙার আগেই ওই ব্যক্তি নিজেকে গুলি করেন।

পুলিশ এসে ছয়জনের মৃতদেহ সংগ্রহ করেছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ফরেন্সিক টিমও এসেছে।

-এনডিটিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com