1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

এআইবিপিএলসি’র হজ্জ বুথ উদ্বোধন

  • আপডেট : শুক্রবার, ১০ মে, ২০২৪, ১১.৩০ এএম
  • ২৬৭ Time View

নিজের প্রতিবেদক: হজ্জ যাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ্জ ক্যাম্পে ‘হজ্জ বুথ’ চালু করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি (এআইবিপিএলসি)। বৃহস্পতিবার (৯ মে) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে হজ্জ বুথটি উদ্বোধন করেন।

উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, মো. ইদ্রিস আলী, এস এম আবু জাফর, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মনজুর হাসান, জালাল আহমেদ এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী হজ্জযাত্রীদের হাতে ব্যাংকের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হজ্জ গমনেচ্ছুদের সাহায্য করার উদ্দেশ্য নিয়েই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক গড়ে উঠেছিল। হজ্জযাত্রীদের ব্যাংকের বিভিন্ন আকর্ষণীয় ডিপোজিট স্কিমগুলোর বর্ণনা করে তিনি সবাইকে শরীয়াহভিত্তিক ব্যাংকিংয়ে আহ্বান জানান।

উদ্বোধনকৃত বুথের মাধ্যমে ব্যাংক পবিত্র হজ্জ যাত্রীদের ফ্রি পাসপোর্ট এনডোর্সমেন্ট, বৈদেশিক মুদ্রা বিনিময়, হজ্জ বিষয়ক তথ্য প্রদানসহ বিভিন্ন ধরনের সেবা দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com