1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

৮৬ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে এমন ঘটনা!

  • আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৯.২০ পিএম
  • ১৬২ Time View
BD-TEAM

শুক্রবার (৮ এপ্রিল) থেকে শুরু হওয়া পোর্ট  এলিজাবেথ টেস্টে টস জিতে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। দুই স্পিনার নিয়ে নামা বাংলাদেশ শুক্রবার (৮ এপ্রিল) স্পিন দিয়েই বোলিং আক্রমণ শুরু করেছে।

শুরুর দুই বোলারের একজন  ছিলেন মেহেদী হাসান মিরাজ অন্যজন খালেদ আহমেদ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ৮৬ বছর পর এমন কোনো ঘটনা ঘটল। টেস্টের প্রথম ইনিংসে একপ্রান্ত থেকে পেসার আর অন্যপ্রান্ত থেকে স্পিনার দিয়ে আক্রমণ শুরুর ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৩৫ সালে।

ওই বছর ডিসেম্বরে অস্ট্রেলিয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে। টস হেরে বোলিংয়ে নামা অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ওভারটি করেছিলেন পেসার আর্নি ম্যাককরমিক। দ্বিতীয় ওভারেই আসেন লেগস্পিনার বিল ও’রাইলি। চলতি টেস্টের ভেন্যু পোর্ট এলিজাবেথেও এই ঘটনা ঘটেছে মাত্র একবার।

সেটাও ১৩৩ বছর আগে! ১৮৮৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে ইংলিশ স্পিনার স্পিনার জনি ব্রিগস প্রথম বোলার হিসেবে আক্রমণে এসেছিলেন। বাংলাদেশও এর আগে একবারই এমন কা- ঘটিয়েছে। ২০১৮ সালে জ্যামাইকায় উইন্ডিজের বিপক্ষে আবু জায়েদের পার্টনার হয়েছিলেন সাকিব আল হাসান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com