1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

দেশে বেড়েছে পুরুষ বেকার, কমেছে নারী

  • আপডেট : সোমবার, ৬ মে, ২০২৪, ৫.২৮ পিএম
  • ২৪৩ Time View

বছর ব্যবধানে দেশে বেড়েছে পুরুষ বেকারের সংখ্যা। তবে কমেছে নারী বেকারত্বের পরিমাণ।

সোমবার (৬ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ত্রৈমাসিক ভিত্তিতে শ্রমশক্তি জরিপ প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এই জরিপ প্রতিবেদনে গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিক (মার্চ-জানুয়ারি) শেষে দেশে বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার। ২০২৩ সালের প্রথম প্রান্তিকেও ২৫ লাখ ৯০ হাজার বেকার ছিল। সেই হিসাবে চলতি বছরের প্রথম প্রান্তিকে বেকারের সংখ্যা বাড়েনি।

এদিকে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে, নারী বেকার কমেছে। তথ্য বলছে, গত জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে পুরুষ বেকারের সংখ্যা ছিল ১৭ লাখ ৪০ হাজার। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এই সংখ্যা ছিল ১৭ লাখ ১০ হাজার।

অন্যদিকে গত বছরের একই সময়ের চেয়ে ৩০ হাজার নারী বেকার কমেছে। ২০২৪ সালের প্রথম প্রান্তিক শেষে দেশে নারী বেকারের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার। গত বছরের একই সময় যা ছিল ৮ লাখ ৮০ হাজার।

গত বছরের চতুর্থ এ প্রান্তিকে বেকারত্ব বাড়লেও বিবিএসের বছরওয়ারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সামগ্রিক হিসাবে দেশে বেকারের সংখ্যা কমেছে। গত বছর শেষে বেকার লোকের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪ লাখ ৭০ হাজার। ২০২২ সালে এ সংখ্যা ছিল ২৫ লাখ ৮০ হাজার।  অর্থাৎ গত এক বছরে দেশে বেকারের সংখ্যা কমেছে এক লাখ ১০ হাজার।

গত বছরের সামগ্রিক হিসাবে দেশে পুরুষ বেকারের সংখ্যা ছিল ১৬ লাখ ৪০ হাজার; আর নারী বেকার ছিল ৮ লাখ ৩০ হাজার।

বিবিএস বলছে, সাত দিনে কমপক্ষে এক ঘণ্টাও কোনো কাজ করেনি, কিন্তু কাজের জন্য প্রস্তুত ছিলেন এবং জরিপের আগে ৩০ দিন বেতন বা মজুরি বা মুনাফার বিনিময়ে কাজ খুঁজেছেন, তাদেরকে বেকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com