1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

আইফোনের বিক্রি কমেছে ১০ শতাংশ

  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪, ৫.০৩ পিএম
  • ২২৭ Time View

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) ইউরোপ ছাড়া বিশ্বের প্রায় সব বাজারে আইফোনের বিক্রি কমেছে। তাতে বছরের প্রথম তিন মাসে আইফোনের চাহিদা কমেছে ১০ শতাংশ।

অ্যাপলের তৈরি এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে অ্যাপল জানায়, সামগ্রিকভাবে বছরে প্রথম প্রান্তিকে কোম্পানির রাজস্ব আয় ৪ শতাংশ কমে ৯০ দশমিক ৮ বিলিয়ন বা ৯ হাজার ৮০ কোটি ডলারে নেমে এসেছে। গত এক বছরে তাদের রাজস্ব আয় আর কখনোই এতটা কমেনি। খবর বিবিসির।

এদিকে ফোন বিক্রি হ্রাস ও রাজস্ব আয় কমলেও শেয়ারবাজারে তার প্রভাব পড়েনি। বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে মূল লেনদেনের পরবর্তী সময়ের লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম উল্টো বেড়েছে। অ্যাপল অবশ্য ফোন বিক্রি কমার পেছনে ভিন্ন গল্প শুনিয়েছে। তারা বলছে, গত বছরের এই সময়ে সারা বিশ্ব কোভিড থেকে মুক্ত হওয়ার পর হঠাৎ ফোন বিক্রি অনেকটা বেড়ে গিয়েছিল, সেই তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে বিক্রি কমেছে।

অ্যাপলও অঙ্গীকার করেছে, বছরের সামনের দিনগুলোতে ফোন বিক্রি বাড়বে। কারণ হিসেবে তারা বলেছে, এ বছর নতুন মডেলের ফোন বাজারে আসবে এবং একই সঙ্গে তারা কৃত্রিম বুদ্ধিমত্তায় যে বিনিয়োগ করছে, তার জেরেও বিক্রি বাড়বে।

অ্যাপলের সবচেয়ে বড় বাজার চীন। কিন্তু সেই চীনে বছরের প্রথম প্রান্তিকে আইফোন বিক্রি কমেছে ৮ শতাংশ। কিন্তু অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক অবশ্য বিনিয়োগকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, চীনের মূল ভূখণ্ডে কার্যত আইফোনের বিক্রি কমেছে। তিনি আরও বলেন, দীর্ঘ মেয়াদে চীনের বাজারে আইফোনের ভালো বিক্রি হবে বলে আশা করা যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com