রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সম্ভাবনাময় মন্ত্রী, ৩০০-নং আসনের জনাব সাচিং প্রু জেরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত কিশোরগঞ্জ-৬ আসনে শরীফুল আলম বিজয় হওয়ায় ভৈরবে মিষ্টি বিতরণ  হবিগঞ্জে সরিষা ক্ষেতে শিশুর মরদেহ রাজনৈতিক সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত, দাঁড়িপাল্লা বিজয়ের পরেও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মিষ্টিমুখ আগামীকাল জামায়াতের আমীর সফরে যাচ্ছেন কিশোরগঞ্জ কবিতার কাব্যতায় ১৪-ই ফেব্রুয়ারী-“Happy Valentine’s Day” 🌹আজ পহেলা ফাঁল্গুন🌹 ভোলায় ২৯ জনের মধ্যে ২০ জন প্রার্থীই জামানত হারালেন সাতক্ষীরায় বিএনপির ভরাডুবি: জেলা নেতৃত্বের পদত্যাগ ও বহিষ্কারের দাবি তৃণমূলের, Facebook-এ ঝড়

বাড়লো জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ Time View

বিশ্ববাজারের সাথে মিল রেখে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে দাম বৃদ্ধির এ প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত মার্চ হতে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে সরকার। তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটারপ্রতি ১০৬ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, পেট্রোলের বিদ্যমান মূল্য ১২২ টাকা থেকে ২ দশমিক ৫০ টাকা বাড়িয়ে ১২৪ দশমিক ৫০ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৬ টাকা হতে ২ দশমিক ৫০ টাকা বাড়িয়ে ১২৮ দশমিক ৫০ টাকা লিটারে নির্ধারণ করা হয়েছে।

পুনঃনির্ধারিত এ মূল্য বুধবার (১ মে) থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

উল্লেখ্য, ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটারপ্রতি ৯০ দশমিক ৭৬ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১৩০ দশমিক ৬৯ টাকা এবং পেট্রোল ১০৩ দশমিক ৯৪ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১৪৯ দশমিক ৬৭ টাকায় বিক্রয় করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS