1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

হজ ফ্লাইট শুরু ৯ মে

  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১০.১৬ পিএম
  • ২০১ Time View

আগামী ৯ মে শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ ফ্লাইট। হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে ওইদিনই প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। এরপর শিডিউল অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো ছাড়া হবে। তবে সব ফ্লাইটের সূচি এখনো চূড়ান্ত করা হয়নি।

৯ মে হজ ফ্লাইট শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঢাকা হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এখনো শিডিউল ঘোষণা করা হয়নি। দ্রুত শিডিউল ঘোষণা করে যাত্রীদের জানানো হবে।

ধর্ম মন্ত্রণালয় বলছে, গত বছর এক লাখ ১৯ হাজার ৬৯৫ জন হজযাত্রী বহন করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া) ও সৌদির বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইনাস মোট ৩৩৫টি হজ ফ্লাইট ঘোষণা করেছিল। চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর অর্ধেক বহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি অর্ধেক বহন করে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ার। এবারও এই তিন এয়ারলাইনস হজযাত্রীদের বহন করবে।

জানা গেছে, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাবেন ৮৩ হাজার ২০২ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৩০৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৮ হাজার ৮৯৫ জন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পালিত হতে পারে পবিত্র হজ। প্রতিবছর একমাস আগে থেকে শুরু হয় হজ ফ্লাইট। তার আগে হজযাত্রীদের ভিসা, ফ্লাইট শিডিউল সংক্রান্ত কাজ সম্পন্ন করে ধর্ম মন্ত্রণালয় ও এয়ারলাইন্সগুলো। এবার এখনো শুরু হয়নি ভিসা কার্যক্রম। চূড়ান্ত হজযাত্রীদের তালিকা না পাওয়ায় ঘোষণা করা হয়নি ফ্লাইট শিডিউলও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com