1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

শেরে বাংলা সম্মাননা পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ২.৩৩ পিএম
  • ২৩৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক গবেষণায় বিশেষ অবদান রাখায় ‘শেরে বাংলা সম্মাননা- ২০২৪’ প্রদান করা হয়েছে।

বরিশাল বিভাগ সমিতি ও বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের যৌথ উদ্যোগে ২৭ এপ্রিল শনিবার সকালে শেরে বাংলা এ কে ফজলুল হক এর ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার দোয়েল চত্বরস্থ তাঁর সমাধিসৌধ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা পদক প্রদান করা হয়। বরিশাল বিভাগ সমিতির সভাপতি সাবেক সচিব ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ জলিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ডাঃ অরুপ রতন চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য,  লায়ন মোঃ গনি মিয়া বাবুল প্রায় ৩৩ বছর যাবত সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে আসছেন। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে নিয়ে গবেষণা করছেন এবং তার গবেষণালব্ধ প্রবন্ধ, নিবন্ধ ও কলাম বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হয়ে আসছে। তার এসকল লেখা ইতোমধ্যে যথেষ্ট পাঠকপ্রিয়তা অর্জন করেছে।
এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে ও ব্যক্তিগতভাবে দীর্ঘদিন যাবত আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। ইতিমধ্যে তিনি মানবসেবায় বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ‘মেলভিন জোন ফেলো-এমজেএফ’ উপাধিসহ দুই শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে প্রশংসার সাথে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দক্ষতা ও প্রশংসার সাথে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত কবিসংসদ বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এসময় বেশ কয়েকটি জতীয় কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। এসকল কবি সম্মেলনে দেশবরেণ্য কবি-সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশের গণমাধ্যমে একটি পরিচিত নাম লায়ন গনি মিয়া বাবুল। তিনি গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক গণমুখ (তৎকালীন সাপ্তাহিক) পত্রিকায় ১৯৮৭ সালে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দেশের বহুপ্রচারিত দৈনিক খবর পত্রিকায় তিনি ১৯৮৮ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রশংসার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করেন। তিনি দৈনিক প্রভাত, দৈনিক প্রাইম, দৈনিক মুক্তসংবাদ, দৈনিক জনসংবাদ, বার্তা সংস্থা ফেয়ার নিউজ সার্ভিস-এফএনএস প্রভৃতি প্রতিষ্ঠানে সাংবাদিক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ ডটকম এ যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ সংবাদের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দৈনিক ভোরের সময়ের উপদেষ্টা ও সাপ্তাহিক ঝুমুর পত্রিকার প্রধান উপদেষ্টা হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। দেশের জনপ্রিয় জাতীয় সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর গাজীপুর জেলা শাখার সভাপতি হিসেবে তিনি ১৯৯৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তিনি নিসচা’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হিসেবে ২০১০ সাল থেকে স্বীয় দায়িত্ব প্রশংসা ও দক্ষতার সাথে পালন করে আসছেন। আগামী ১১ মে, শনিবার অনুষ্ঠিতব্য নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ১০ম মহাসমাবেশ উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। সড়ক দুর্ঘটনারোধে ও এই বিষয়ে গণসচেতনতা তৈরীতে তিনি বিশেষ অবদান রাখছেন।

তিনি তার নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, শিশু ও গণশিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করে আসছেন। তিনি উক্ত সম্মাননা পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

শেরে বাংলা সম্মাননা- ২০২৪ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গবেষণায় লায়ন মোঃ গনি মিয়া বাবুল এবং আরও ৫জন কে প্রদান করা হয়। তারা হলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক ইতিহাস রচনায় ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদ, চিকিৎসা ক্ষেত্রে অধ্যাপক ডাঃ অরুপ রতন চৌধুরী, আইন সহায়তায় অবদান রাখায় এডভোকেট গৌরাঙ্গ চন্দ্র কর ও সফল সংগঠক হিসেবে খোন্দকার তারেক রায়হান, সাহিত্যে কবি নাহিদ রোকসানা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com