1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

তাপমাত্রা কমাতে হিট অফিসারের নতুন উদ্যোগ

  • আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১০.০১ পিএম
  • ২৩৫ Time View

দ্রুত তাপমাত্রা নিয়ন্ত্রণে জলকামানের মাধ্যমে ‘কৃত্রিম বৃষ্টি’ তৈরির উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন।

নগরীর ধুলাবালি ও বায়ুদূষণ রোধে জলকামান ব্যবহার করা হলেও এবার তা তাপপ্রবাহ কমিয়ে রাখার জন্য ব্যবহৃত হচ্ছে। এ প্রসঙ্গে বুশরা আফরিন বলেন, নগরে বনায়ন বাড়িয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে সময়ের প্রয়োজন। তবে তার জন্য এখন কিছু না করে বসে থাকার মানে নেই। তাই স্বল্প সময়ের জন্য হলেও দ্রুত তাপমাত্রা নিয়ন্ত্রণে জলকামানের মাধ্যমে ‘কৃত্রিম বৃষ্টি’ তৈরির উদ্যোগ নিয়েছি। এতে গরমে নগরবাসীর ভোগান্তি কিছুটা হলেও কমবে।

তিনি বলেন, সিটি করপোরেশন যথাসাধ্য চেষ্টা করছে পানীয় জলের সুব্যবস্থা বাড়ানোর জন্য। একই সঙ্গে ‘কুলিং স্পেস’-এর ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে যেন পথচারীরা বিশ্রাম নেওয়ার সুযোগ পান। আমাদের অবশ্যই আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে এগিয়ে আসতে হবে।

উত্তর সিটির চিফ হিট অফিসার বলেন, গত এক বছরে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে অন্যতম হচ্ছে বস্তি এলাকায় জনসচেতনতা বৃদ্ধি করা। কারণ, তারা অন্যতম ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। এসব জায়গায় গাছ লাগানোর মাধ্যমে এবং এসব গাছের রক্ষণাবেক্ষণের মাধ্যমে তাদের সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া আবহাওয়া অধিদফতরসহ বেশ কিছু সরকারি-বেসরকারি এবং এনজিওর সঙ্গে আমরা শিগগিরই যুক্ত হয়ে বিভিন্ন কার্যক্রম চালু করতে যাচ্ছি। কল্যাণপুর ও বনানীতে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা ‘নগর বন’ তৈরি করতে যাচ্ছি, যা একই সঙ্গে শীতলকরণ, বায়ুদূষণ রোধ এবং মাটির গুণাগুণ বৃদ্ধি করবে।

জানা গেছে, নিষ্প্রাণ প্রকৃতিতে ‘কৃত্রিম বৃষ্টি’ তৈরির উদ্যোগ অব্যাহত রাখবে উত্তর সিটি কর্পোরেশন। ‘কৃত্রিম বৃষ্টির’ দেখা মিলবে প্রতিদিনই। তীব্র দাবদাহে প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা ‘কৃত্রিম বৃষ্টির’ দেখা পাবে নগরবাসী। রাজধানীর উত্তরা, মিরপুর, ফার্মগেট, আগারগাঁও সহ নগরীর বিভিন্ন এলাকায় ‘কৃত্রিম বৃষ্টির’দেখা মিলবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগরীর তাপপ্রবাহ কমাতে ‘কৃত্রিম বৃষ্টির’ তৈরির জন্য ব্যবহার করছে বড় বড় জলকামান। প্রতিদিন প্রায় ৪ লাখ পানি ছিটিয়ে ‘কৃত্রিম বৃষ্টি’ তৈরিতে প্রয়োজন হয়েছে দুইটি স্প্রে ক্যানন ও ১০টি ব্রাউজার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com