বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC রবির ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে সাবেক ইউএনও রুমানা আফরোজকে ঘিরে অপপ্রচার: নিন্দা ও দোষীদের শাস্তির দাবি “দরিদ্রের ভূমি ন্যায়বিচার নিশ্চিত না হলে সামাজিক ন্যায়বিচার অসম্ভব” সিলেটে বিএনপির নেত্রী ও সাংবাদিক সেজে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী বিএনপির নাম ভাংগিয়ে লিজের পুকুরের মাছ ধরতে বাধা, চাষিদের উপর হামলা  বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী যাত্রী কল্যাণ সমিতির বীরগঞ্জে সাওতাল আদিবাসীদের মন্দির ও কালী প্রতিমা ভাংচুর এবং তির বৃদ্ধের ঘটনায় গ্রেফতার- ২ রাঙ্গামাটিতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার ‎

রাস্তায় ইট রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় গ্রেফতার ৭

ইমন মাহমুদ লিটন
  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩২২ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ভবানীপুরের জাহাঙ্গীর হত্যা মামলার সাত আসামী গ্রেফতার। 

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে ভৈরব থানা পুলিশ সুনামগঞ্জের তাহেরপুরের একটি হাওর এলাকায় অভিযান চালিয়ে ৫ জন ও কিশোরগঞ্জের হোসেনপুরের আত্মীয়ের বাড়ী থেকে ২ জনকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ।

জানা যায়, গত ৮ই এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার শ্রীনগর ভবানীপুরে রাস্তায় ইট রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে চাচাতো ভাই ও ভাতিজাদে এলোপাতাড়ি লাঠির আঘাত ও ভাতিজা আমানে বুকে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।

এই ব্যাপারে নিহতের পিতা হাফিজ উদ্দিন অভিযুক্ত বেশ কয়েক জনকে আসামী করে ভৈরব থানায় একটি হত্যাসহ বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেন। ( যার মামলা নং ১৯) ঘটনার পর পরই আসামীরা বিভিন্ন স্থানে ঘা ঢাকা দেয়। এরপর থেকেই পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টিম অভিযান চালিয়ে সুনামগঞ্জের তাহেরপুর হাওর এলাকা থেকে ৫ জন এবং কিশোরগঞ্জের হোসেনপুরের আত্মীয়ের বাড়ী থেকে দুই জনকে গ্রেফতার করে। 

এই ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপরাধীরা কখনো লুকিয়ে থেকে আত্মরক্ষা করতে পারে না। যেখানেই লুকিয়ে থাকুক না কেন তাদের খুঁজে বের করে কিশোরগঞ্জ আদালত সোপর্দ করা হয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত অপর আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS