1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Title :
২০২৭ সালের এপ্রিলে মতিঝিল-কমলাপুরে চলবে মেট্রোরেল বিপৎসীমা ছাড়াতে পারে নদীর পানি, সতর্ক করল বন্যা পূর্বাভাস কেন্দ্র ২০২৬-২৭ অর্থবছরেও ৪৩ পণ্য ও সেবায় রপ্তানি প্রণোদনা বহাল এআই নতুন সম্ভাবনা: যদি স্মার্টফোনই মনে রাখে প্রয়োজনীয় সবকিছু! হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান

কে কার আত্মীয়, তা দেখবে না নির্বাচন কমিশন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫.৪০ পিএম
  • ১৪৮ Time View

উপজেলা নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে এলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নরসিংদী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সবাইকে হুঁশিয়ার করে নির্বাচন কমিশনার বলেন, ‘কে কার আত্মীয় বা কে আত্মীয় নয়, তা নির্বাচন কমিশন দেখবে না। কেউ প্রভাব বিস্তার করতে চাইলে সরাসরি পদক্ষেপ নেয়া হবে।’

তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে শান্তিপূর্ণ রাখা। জাতীয় নির্বাচন থেকে আরও ভালো নির্বাচন হবে উপজেলা নির্বাচন। এজন্য যা যা করার দরকার তা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ যদি চাপ অনুভব করেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ অভিযোগ করারও অনুরোধ জানান মো. আলমগীর।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম।

এ সময় পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মৌসুমী সরকার রাখীসহ জেলা আনসার ভিডিপি কর্মকর্তা, র‍্যাব ও জেলার ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবার চার ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে। প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে। এরপর তৃতীয় ধাপে ১১২টি উপজেলা পরিষদের ভোট হবে আগামী ২৯ মে। এরপর চতুর্থ ও শেষ ধাপের ভোট হবে ৫ জুন। সব মিলিয়ে এবার ৪৮৫ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com