বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন মো. মোস্তাকুর রহমান সীতাকুণ্ডে জায়গা দখল ও হামলার প্রতিবাদে সাবেক মেম্বার পত্নীর সংবাদ সম্মেলন ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরন জয় পাহাড় কাটায় ৯ লাখ টাকা জরিমানা বিপিসির! সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ফরিদপুরে ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য আটক কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার আলমডাঙ্গার বন্ডবিলে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাড: রাসেল আত্মশুদ্ধি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান মাধবপুরের আকলিমা খাতুন নির্যাতনের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরলেন আজ

ভৈরবে সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২২৬ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে নানা আয়োজনে সময় টিভির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ ১৭ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭ টায় ভৈরব নিউজ মিডিয়া সেন্টার অফিসে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। 

টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী ইসফাক আহমেদ বাবু’র সভাপতিত্ব অনুষ্ঠানে অতিথি ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু এবং প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের সাবেক এপিএস সাখাওয়াত হোসেন মোল্লা। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সময় টিভির ভৈরব প্রতিনিধি মো.ফজলুর রহমান। 

এ সময় উপস্থিত সুধীজনেরা সময় টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা সহ সময় টেলিভিশনের এগিয়ে যাত্তয়ার গল্প তুলে ধরে আরো সামনে এগিয়ে যাত্তয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।

পরে সময় টিভির ১৪ বছরের পদার্পণ উপলক্ষে সময় টিভির ভৈরব প্রতিনিধি ফজলুর রহমান কে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান সহ সবাইকে নিয়ে কেক কাটে এবং মিষ্টি মুখ করে করেন অতিথিরা।

এই সময় গ্লোবাল টিভির ভৈরব প্রতিনিধি মো. জয়নাল আবেদীন রিটন, আনন্দ টিভির ভৈরব প্রতিনিধি আরিফুল ইসলাম মামুন, এশিয়ান টিভির ভৈরব প্রতিনিধি মো. সজিব আহমেদ, ডিবিসি নিউজের ভৈরব প্রতিনিধি আফসার হোসেন তূর্জা, দৈনিক আমাদের নতুন সময় এর ভৈরব প্রতিনিধি ইমন মাহমুদসহ বিভিন্ন অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS