1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

৭ মাসে কৃষি ঋণ বিতরণ ২১ হাজার কোটি টাকা

  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৯.৫৬ পিএম
  • ৩১৭ Time View

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে দেশের ব্যাংকগুলো কৃষি ঋণ বিতরণ করেছে ২১ হাজার ১৫৩ কোটি টাকা। তা আগের বছরের একই সময়ের চেয়ে ২ হাজার ৪৬৯ কোটি টাকা বেশি। আগের বছর একই সময়ে কৃষি ঋণ বিতরণ করেছিল ১৮ হাজার ৬৮৪ কোটি ৩২ লাখ টাকা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৫ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ন্যূনতম ২ শতাংশ কৃষি ঋণ হতে হয়। কোন ব্যাংক লক্ষ্য পূরণে ব্যর্থ হলে ওই ব্যাংককে জরিমানা গুনতে হয়।  

চলতি অর্থবছরের গত সাত মাসে বিতরণ করা কৃষি ঋণের মধ্যে আগের বছরের একই সময়ের চেয়ে শস্য, পশুসম্পদ, পোলট্রি এবং ফিসারিজ খাতে ঋণ বিতরণ বেড়েছে।

চলতি অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মধ্যে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩ হাজার ২৮০ কোটি টাকা, বিশেষায়িত ব্যাংকগুলোর ৮ হাজার ৭৫০ কোটি টাকা, বিদেশি ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা ১ হাজার ৪৭ কোটি টাকা এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো লক্ষ্যমাত্রা ২১ হাজার ৯২৩ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com