1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

প্রিমিয়ার ব্যাংক এবং নগদের মধ্যে রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি স্বাক্ষর

  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৫.১০ পিএম
  • ২৮১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারী বাণিজ্যিক ব্যাংক “দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি” এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস “নগদ” একটি চুক্তিপত্র স্বাক্ষর করে। চুক্তির আওতায় বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাঠানো ওয়েজ আর্নার্স রেমিট্যান্স সহজে গ্রাহকের কাছে পৌঁছে যাবে।

এ চুক্তি বাংলাদেশে ওয়েজ আর্নার্স রেমিট্যান্স এর প্রবাহ বৃদ্ধি করবে এবং বিদেশে অবস্থানরত প্রিমিয়ার ব্যাংক এর সাথে চুক্তিবদ্ধ এক্সচেঞ্জ হাউস থেকে গ্রাহকদের পাঠানো রেমিট্যান্স সরাসরি সুবিধাভোগীর সংশ্লিষ্ট নগদ ওয়ালেটে জমা করবে।

প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী এবং নগদ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মারুফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

ব্যাংকের এসইভিপি এবং সিএইচআরও মামুন মাহমুদ, ইভিপি এবং হেড অব ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন মোঃ তারেক উদ্দিন; কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আকরাম হোসাইন, এফসিএস; এফভিপি এবং হেড অব রেমিট্যান্স সৈয়দ এমডি হাসিব রেজা, এভিপি শাহ্ আরাফাত হোসাইন এবং নগদ এর হেড অব রেমিট্যান্স মোহাম্মদ জিয়াউল হক সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com