1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Title :
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২৩, প্রাণ গেল আরও দুজনের সন্ধ্যার পর ‘সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন মোস্তানছিরুল হক চৌধুরী জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

কেএফসি-র ‘ঈদি ফর অ্যাঞ্জেলস’

  • আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ৩.৪৪ পিএম
  • ২১১ Time View

নিজের প্রতিবেদক: মহিমান্বিত রমজানে মজাদার ইফতার আয়োজন ও ঈদের নতুন জামা উপহার দিয়ে ৩০০ সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফুটিয়েছে কেএফসি “ঈদি ফর অ্যাঞ্জেলস”, যেন ওরাও সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। কেএফসি স্বপ্নের পাঠশালা সবসময়ের মতো এবারও সুবিধাবঞ্চিতদের মাঝে আনন্দ পৌঁছে দিচ্ছে। কেএফসি বিশ্বাস করে সবার মতো সুবিধাবঞ্চিতরাও ঈদ ভালোভাবে উদ্‌যাপন করার অধিকার রাখে।

এই আয়োজন সম্পর্কে ট্রান্সকম ফুড লিমিটেড-এর সিইও, অমিত দেব থাপা বলেন, “ঈদি ফর অ্যাঞ্জেলস ছিল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আমাদের একটি উপায়। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে পেরে আমরা অনেক গর্বিত, কারণ আমরা বিশ্বাস করি আনন্দ, হাসিমুখ সবার সাথে ভাগ করে নেওয়া সবচেয়ে সুন্দর বিষয়। বিশেষ করে পবিত্র রমজানে মাসে, সবার জন্য ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে এটি আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা ছিল।”

কেএফসি স্বপ্নের পাঠশালা সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, স্বাস্থ্যবিধি এবং প্রতিভা বিকাশ করতে একটি বিস্তৃত পাঠ্যক্রমের মাধ্যমে ওদের একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একটি সমৃদ্ধিশীল সমাজ গড়ে তুলতে সুবিধাবঞ্চিত শিশুদের দক্ষভাবে গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

ট্রান্সকম ফুডস লিমিটেড কেএফসি বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি, যা ২০০৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিং লাইসেন্সের অধীনে পরিচালিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com