1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

ব্র্যাক ব্যাংকের ডিএমডি হলেন শেখ মোহাম্মদ আশফাক

  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ৫.৫৫ পিএম
  • ২৮৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংকটির হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক। তার এই পদোন্নতি ১ এপ্রিল ২০২৪ থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশফাক ১৮৭টি ব্রাঞ্চ এবং ৪০টি সাব-ব্রাঞ্চের সমন্বয়ে গড়ে ওঠা ব্র্যাক ব্যাংকের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নেতৃত্বে রয়েছেন। এছাড়া তিনি প্রিমিয়াম ব্যাংকিং, ব্রাঞ্চ কর্পোরেট ও গভর্নমেন্ট রিলেশন্স সেগমেন্টের দায়িত্বে আছেন। 

ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণে প্রধান ভূমিকা পালন করার পাশাপাশি তিনি চ্যালেঞ্জিং সময়ে ডিপোজিট বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।  

শেখ মোহাম্মদ আশফাক ২০০৬ সালে ব্র্যাক ব্যাংকের সঙ্গে যাত্রা শুরু করেন। ব্রাঞ্চ, কর্পোরেট এবং রিটেইল ব্যাংকিংয়ে তার ব্যাপক অভিজ্ঞতা ব্যাংকে কৌশলগত পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা আশফাকের রয়েছে এমআইটি স্লোন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে প্রফেশনাল ট্রেনিংও। 

জিএবিভি সদস্য দেশগুলো থেকে লিডারশিপ ট্রেনিং গ্রহণের পাশাপাশি তিনি জিএবিভি অ্যালামনি হিসেবে বৈশ্বিক বিভিন্ন ইভেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ফলে তিনি ব্র্যাক ব্যাংকের মূলধারার চ্যানেলগুলোকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন। 

তার পদোন্নতি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সেলিম আর এফ হোসেন বলেন, ‘ব্যাংকে আশফাকের অতীত রেকর্ড তার নিবেদিত উদ্যোগ ও অর্জনের প্রতিচ্ছবি। বিশ্বাস করি, ডিএমডি হিসেবে তিনি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিজনেসকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন এবং ব্যাংককে মার্কেট লিডারে পরিণত করবেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com