1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ভূমিকম্পে কাঁপল নিউইয়র্ক

  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১২.৩৮ এএম
  • ২০২ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও আশপাশের অঞ্চলে ৪ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক এবং আশপাশের শহরে এই কম্পন অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নিউইয়র্ক সিটি থেকে ৪০ মাইল পশ্চিমে নিউ জার্সির হোয়াইটহাউস স্টেশন।

এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, প্রাথমিকভাবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এবং নিউইয়র্ক সিটির মেয়র অ্যাডামস ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে হোচুল বলেন, আমাদের কর্মকর্তারা ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। আমরা সারা দিন জনসাধারণকে এ বিষয়ে আরও জানাব।

নিউইয়র্ক সিটির একজন বাসিন্দা সিবিএস নিউজকে বলেন, আমি বিছানায় শুয়ে ছিলাম। হঠাৎ আমাদের পুরো অ্যাপার্টমেন্ট কাঁপতে শুরু করে। আমি ভয় পেয়ে গেলাম।

যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির শঙ্কা নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com