মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সারচার্জ বাদ, আসছে ওয়েলথ ও ইনহেরিটেন্স ট্যাক্স: এনবিআর চেয়ারম্যান স্কুল সময়ে যানজট কমাতে উদ্যোগ, শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ উলিপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মরহুম আব্দুল আজিজের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ রাত ১২ টায় রাজধানীর কদমতলী এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে র‌্যাব-১০ ২০০ এমপি ওআইএস ক্যামেরার সাথে আসছে ভিভো ভি৭০ এফই সমকালের সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ নওগাঁর সদর রোডে অবস্থিত গৌড় প্লাজায় ট্রাস্ট ব্যাংকের নওগাঁ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৫৭৬ বোতল ফেয়ারডিলসহ প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২ কুমিল্লায় ছত্রখীল ফাঁড়ি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা”সহ আটক-১

ইসরাইলি হামলায় গাজায় নিহত ৩৩ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৩৬ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গেল বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৩ হাজার ৩৭ জন। নিহতদের ৭০ শতাংশের বেশির নারী ও শিশু।

প্রতিবেদন মতে, গাজায় এখন পর্যন্ত প্রাণ গেছে ১৩ হাজারের বেশি শিশু ও আট হাজার ৪০০ নারীর। বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন, যারা মারা গেছেন বলে ধরে নেয়া হয়েছে। অন্যদিকে হামলায় আহত হয় অন্তত ৭৫ হাজার ৬৬৮ জন।

৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় ১১৩৯ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এ ঘটনার পর নিরাপত্তা ইস্যুতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন নেতানিয়াহু সরকার।

হামাসের ওই হামার পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইল। হামাসের সঙ্গে যুদ্ধ শুরু পর গত বছরের নভেম্বরে কাতারের মধ্যস্থতায় ১০০ জন জিম্মিকে মুক্তি দেয় হামাস। অন্যদিকে এসব জিম্মিদের বিনিময়ে ইসরাইলের কারাগারে বহুদিন ধরে বন্দি থাকা বেশকিছু ফিলিস্তিনিদের মুক্তি দেয় তেল আবিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS