1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

ইসলামী ব্যাংক সর্ববৃহৎ ব্যাংক হিসেবে মানুষের হৃদয় জয় করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৫.৫৬ পিএম
  • ২২৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকায় বস্তিবাসী ও ছিন্নমূল রোজাদারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি, প্রধান অতিথি হিসেবে ৩ এপ্রিল ২০২৪, বুধবার, ঢাকার রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রহমতে আলম ইসলাম মিশনের সাধারণ স¤পাদক জহিরুল হক জিল্লু, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ সাইদুর রহমান ও মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বয়েজ কামিল মাদরাসার প্রিন্সিপাল মোঃ আলমগীর চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফার্মগেট শাখাপ্রধান মোঃ আবুল হাসান। এসময় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি, প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ব্যাংক হিসেবে মানুষের হৃদয় জয় করেছে। ব্যাংকের এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে  দাঁড়িয়েছে। ভবিষ্যতে এসব কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন এবং ছিন্নমূল ও বস্তিবাসীদের পাশে দাঁড়ানোর জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com