1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি মারা গেছেন

  • আপডেট : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৪.২২ পিএম
  • ২৯২ Time View

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি। ২৯ মার্চ রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান বলে জানা গেছে। আজ (৩০ মার্চ) বালাজির শেষকৃত্য অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক শ্রীধর পিল্লাই বালাজির মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। এক্স-এ তিনি লেখেন, ‘ড্যানিয়েল বালাজি। একজন দুর্দান্ত অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে গভীর রাতে মারা গিয়েছেন। ভেট্টইয়াডু ভিলায়াডু, পোলাধবন-খল চরিত্রে তার কণ্ঠ ও অভিনয়কে ভুলতে পারে!’

ড্যানিয়েল বালাজির আকস্মিক মৃত্যুর খবর তার ভক্ত-অনুরাগী এবং সহকর্মীদের হতবাক করেছে। পরিচালক মোহন রাজা তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বালাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি লিখেছেন, ‘খবই দুঃখজনক খবর। ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেওয়ার ক্ষেত্রে তিনিই জন্য অনুপ্রেরণা ছিলেন। খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করা মিস করব। তার আত্মার শান্তি কামনা করি।’

ড্যানিয়েল বালাজি ২০২২ সালের এপ্রিল মাধাথিল চলচ্চিত্রের মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে তার অভিনয়ে হাতেখড়ি হয়। তিনি গৌতম মেনন এবং সুরিয়া-জ্যোতিকার কাখা কাখার সিনেমাটি তাকে জনপ্রিয়তা এনে দেয়। পরে তিনি বিধি মাধি উল্টা এবং পোলাধবনসহ আরও কয়েকটি তামিল সিনেমায় অভিনয় করেন। বালাজি কয়েকটি মালায়ালাম, তেলেগু এবং কন্নড় সিনেমাতেও কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com