1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ওমরাহকারীদের যেসব নিষেধাজ্ঞা দিলো সৌদি

  • আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১১.০৯ পিএম
  • ১৭৭ Time View

ওমরাহ করতে আসা মুসল্লিদের নির্দিষ্ট কিছু জিনিস বহন না করার জন্য সতর্কতা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বুধবার (২৭ মার্চ) নতুন করে নির্দেশনায় বলা হয়, ওমরাহ করতে আসা কেউ সৌদিতে লেজার, আতশবাজি, নকল মুদ্রা এবং অনিবন্ধিত ওষুধ নিয়ে প্রবেশ করতে পারবেন না।

এ ব্যাপারে হজ ও ওমরাজ মন্ত্রণালয় বলেছে, আল্লাহর মেহমানরা, সৌদিতে প্রবেশের আগে নিশ্চিত করুন আপনি এসব নিষিদ্ধ জিনিস বহন করছেন না।

মক্কার পবিত্র কাবা শরীফে ওমরাহ করা হয়। হজ বছরে মাত্র একবার করা গেলেও; ওমরাহ করা যায় বছরের যে কোনো সময়। তবে পবিত্র রমজান মাস আসলে ওমরাহকারীর সংখ্যা অনেক বৃদ্ধি পায়। সৌদির বিভিন্ন অঞ্চল ছাড়াও অন্যান্য দেশ থেকে রমজানে হাজার হাজার মানুষ পবিত্র মক্কা নগরীতে যান।

রমজানে মুসল্লিদের ভিড় বাড়ার পরই এমন নির্দেশনা দিলো দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

ওমরাহ করার দুটি প্রধান শর্ত রয়েছে। সেগুলো হলো পবিত্র কাবাকে ঘিরে তাওয়াফ করা ও সাফাহ এবং মারওয়াহ পাহাড়ে সাতবার আসা-যাওয়া করা। এই পাহাড়গুলো কাবা শরীফের পূর্ব দিকে অবস্থিত।

রমজানে মুসল্লিদের ভিড় বাড়ায় এবার রমজানে একজনকে শুধুমাত্র একবারই ওমরাহ করার অনুমতি দিচ্ছে সৌদি আরব। মূলত সব মুসল্লিকে ওমরাহ পালনের সুযোগ দিতে এবং ভিড় এড়াতে এমন উদ্যোগ নিয়েছে দেশটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com