1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ট্রাম্পের সম্পদের পরিমাণ ৬৫০ কোটি ডলার

  • আপডেট : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ২.২৩ পিএম
  • ১৮২ Time View

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর তালিকায় প্রবেশ করেছেন। ব্লুমবার্গ বিলিয়েনিয়ার সূচক অনুযায়ী, সোমবার ট্রাম্পের সম্পদের পরিমাণ ছিল ৬৫০ কোটি ডলার।

২৯ মাসের চেষ্টার পর ট্রুথ সোশ্যালের মূল কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি শেয়ারবাজারে আসতে ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশনের সঙ্গে একীভূত হয়েছে। আগামী সপ্তাহে তাদের শেয়ার বাজারে আসতে যাচ্ছে। একীভূত এই কোম্পানিতে ট্রাম্পের শেয়ারের পরিমাণ ৫৮ দশমিক ১ শতাংশ। বর্তমানে এর প্রতিটি শেয়ারের দাম ৪০ ডলার। এই হিসাবে ট্রাম্পের কাছে থাকা শেয়ারের মোট দাম ৩০০ কোটি ডলারের বেশি।

৭৭ বছর বয়সী ট্রাম্প সারাজীবন ধনী ছিলেন। তবে আবাসন ব্যবসায়ী ট্রাম্পের সম্পদের পরিমাণ এর আগে ছিল ৩১০ কোটি ডলার। 

ব্লুমবার্গ বিলিয়েনিয়ার সূচক অনুযায়ী, সোমবার শেয়ারবাজারের দর অনুযায়ী ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৬৫০ কোটি ডলার। এর ফলে এবারই প্রথম তিনি বিশ্বের সেরা ৫০০ ধনীর তালিকায় প্রবেশ করলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com