1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Title :
ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ ‘সাওয়াব’ তিন ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইসলামি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া

অনুমোদিত মূলধন বৃদ্ধির অনুমোদন পেলো রূপালী ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৫.৪৯ পিএম
  • ১৯৪ Time View

সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে অনুমোদিত মূলধন বাড়ানোর অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি রূপালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির অনুমোদিত মূলধন ১৮০০ কোটি টাকা বাড়িয়ে ২ হাজার ৫০০ কোটি টাকায় উন্নীত করার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাবের যুগ্ম সচিব মীনাক্ষী বর্মন এই সংক্রান্ত চিঠি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের বরাবর পাঠিয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যাংকটি ৭০০ কোটি টাকা থেকে ২ হাজার ৫০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। সরকারি ইক্যুইটির বিপরীতে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটির অনুমোদিত মূলধন উন্নীতকণের অনুমোদন দেওয়া হয়েছে।

রূপালী ব্যাংক পিএলসি সেবার মান বৃদ্ধি, খেলাপী ঋণ আদায় ও ঋণ বিতরণে বৈচিত্র আনয়নের মাধ্যমে ২০২৩ সালে মুনাফাসহ সকল আর্থিক সূচকে রেকর্ড সৃষ্টি করেছে। ব্যাংকটির খেলাপী ঋণ আদায়, আমানতের প্রবৃদ্ধি, ঋণ বিতরণ, নতুন হিসাব খোলা, লোকসানী শাখা কমানো ও অটোমেটেড চালনসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

গত বছরের প্রথম নয় মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৫ ব্যাংকের মধ্যে সর্বোচ্চ ক্যাশ ফ্লো বা শেয়ারপ্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়েছে রূপালী ব্যাংক পিএলসির। তালিকাভুক্ত এই রাষ্ট্রায়ত্ব ব্যাংকটিসহ ২২টি ব্যাংকের ক্যাশ ফ্লো বেড়েছে জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে।

ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংক সবচেয়ে বেশি ক্যাশ ফ্লো বেড়েছে রূপালী ব্যাংক পিএলসির। সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১১৬ টাকা ৫৪ পয়সায়। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল মাইনাস ৬৯ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১৮৬ টাকা ১২ পয়সা। ব্যাংকটি ২০২২ সালে যেখানে ব্যাংকের পরিচালন মুনাফা ছিল ১০৬ কোটি সেখানে ২০২৩ সাল শেষে ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ৭০০ কোটি টাকারও বেশি। পরিচালন মুনাফার এই চিত্র পুঁজিবাজারে তালিকাভূক্ত একমাত্র রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক রূপালী ব্যাংক পিএলসি’র। বছর শেষে পরিচালন মুনাফা বেড়েছে ৭ গুণেরও বেশি।

গত বছরের তুলনায় মুনাফা বেড়েছে ৭ গুণ। শুধু মুনাফা নয় বরং খেলাপি ঋণ আদায়, আমানতের প্রবৃদ্ধি, ঋণ বিতরণ, নতুন হিসাব খোলা, লোকসানি শাখা কমানো, অটোমেটেড চালানসহ সকল ক্ষেত্রের অর্জনে ইতিহাস সৃষ্টি করেছে রাষ্ট্রায়ত্ব ব্যাংকটি। নগদ আদায়েও ব্যাংকটির ইতিহাসের সর্বোচ্চ সফলতা এসেছে। এক্ষেত্রে ঈর্ষনীয় সফলতা দেখিয়েছে ব্যাংক

উল্লেখ্য, রূপালী ব্যাংকের অনুমোদিত মূলধন ৭০০ কোটি টাকা। আর ব্যাংকটির পরিশোধিত মূলধন ৪৬৪ কোটি ৭০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৫৩২ কোটি ৯৪ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৪৬ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ২০৫। সরকারের কাছে রয়েছে ব্যাংকটির ৯০ দশমিক ১৯ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩ দশমিক ১৩ শতাংশ শেয়ার। আর বাকি ৬ দশমিক ৬৮ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com