1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Title :
বরেণ্য কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত ড. এম. আফসারুল কাদেরের কুলখানি আগামী ১ ডিসেম্বর সাংবাদিক নেকবর হোসেনের পিতা সমাজসেবক মো. আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড দেশে-বিদেশে গেলেই এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সী পার্ল বিচ রিসোর্ট প্রথম প্রান্তিক প্রকাশ করেছে এনার্জিপ্যাক পাওয়ার টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার দরে মিশ্র প্রবণতা চান্দিনায় মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন

নিত্যপণ্যের দাম না কমা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবো

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪.১৮ পিএম
  • ৩২৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১৯ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে চাল ডাল তেলসহ নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তৃতায় সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু উক্তরূপ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকারের মদদপুষ্ট ব্যক্তিরাই সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করে ইচ্ছামত দ্রব্যের মূল্যবৃদ্ধি করে চলছে। অন্যদিকে সরকারের কর্তাব্যক্তিরা মূল্যবৃদ্ধি নিয়ে ইচ্ছামত লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে।

এদিকে সাধারণ মানুষ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে অসহায় জীবন যাপন করছে। জনগণের দুঃখ দুর্দশা লাঘবে সরকারের সুনির্দিষ্ট কোন পরিকল্পনা নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত মূল্যবৃদ্ধিতে গরীব অসহায় মানুষ অনাহারে-অর্ধাহারে জীবন যাপন করছে। তিনি সরকারকে অবিলম্বে সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় ভূক্তভোগী সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে অবস্থান করবেন।

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম, যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আহসান হাবিব, নারী নেত্রী সাহানা বেগম ও সোনিয়া আক্তার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com