1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Title :
ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা অগ্রণী ব্যাংকের পর্ষদ থেকে ৩ পরিচালক বাদ, নিয়োগ পেলেন ৪ নতুন দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২ লাখ ৫০ হাজার ৪৫১ শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র: নেপথ্যে লাভার খালেদ আবারও নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এএসআই জহিরুল ইসলাম

নারী অধিকার নিয়ে তামাশা করছে বাংলাদেশ রেলওয়ে

  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৩.২৯ পিএম
  • ৩৪১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ “রেলওয়ে ক্যাডার বহির্ভূত কর্মচারী নিয়োগ বিধিমালা—২০২০” এর মাধ্যমে নারী অধিকার নিয়ে তামাশা করছে বাংলাদেশ রেলওয়ে দাবি করে অবিলম্বে এই ত্রুটিপূর্ণ ও সাংঘর্ষিক বিধিমালা সংশোধন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির মহিলা বিষয়ক সম্পাদক নূরজাহান আক্তার।

১৮ মার্চ ২০২৪ সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নূরজাহান আক্তার বলেন, রেলওয়ে নিয়োগ বিধিমালা ২০২০—এর (চ) অনুচ্ছেদে বলা হয়েছে ‘পোষ্য’ অর্থ বাংলাদেশ রেলওয়ের স্থায়ী পদে অনুন্য ২০ (বিশ) বৎসর চাকরি সম্পন্ন হইয়াছে এইরূপ কর্মরত বা অবসরপ্রাপ্ত (জীবিত বা মৃত) কর্মচারীর সন্তান ও বিধবা স্ত্রী বুঝাইবে; অথচ সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ (ত্রিশ) বৎসর নির্ধারিত। সাধারণত একজন কর্মচারী যদি ২০ (বিশ) বৎসর চাকরি সম্পন্ন করে মৃত্যুবরণ করে তবে তার বিধবা স্ত্রীর বয়স কমপক্ষে ৩৮ (আটত্রিশ) বৎসর হয়। তাহলে সেই বিধবা স্ত্রী কিভাবে চাকরির জন্য আবেদন করবেন? এটা বিধবা নারীদের অসহায়ত্বের সাথে নির্মম তামাশা ছাড়া কিছুই নয়।

তিনি আরো বলেন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, সেখানে কি করে এই নিয়োগ বিধিমালার মাধ্যমে রেলওয়ে কর্মচারীর বিধবা স্ত্রীদের সুকৌশলে চাকরির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির পক্ষ থেকে সংশোধনের অপেক্ষায় থাকা নিয়োগ বিধিমালায় পোষ্যর সংজ্ঞা পরির্বতন করে “পোষ্য অর্থ বাংলাদেশ রেলওয়ের স্থায়ী পদে কর্মরত বা অবসরপ্রাপ্ত (জীবিত বা মৃত) কর্মচারীর বিধবা স্ত্রী, পুত্র—কন্যা, সৎ ছেলে মেয়ে এবং নির্ভরশীল ভাই বোন ও পালক সন্তানকে বুঝাইবে” নির্ধারণের জন্য রেলমন্ত্রী ও নিয়োগ বিধিমালা সংশোধন কমিটির কাছে দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com