1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা নিয়ে নতুন সুপারিশ

  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ৯.৫৯ পিএম
  • ১৮৯ Time View

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের ভাতা বিষয়ে নতুন সুপারিশ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (১৩ মার্চ) জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের ভাতা পাওয়া সহজ করতে কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়। এছাড়া, দেশের মেধাবী ছাত্রদের মূল্যায়ন ও তারা যাতে দেশেই সর্বোচ্চ মেধা কাজে লাগাতে পারে সেই ব্যবস্থা নেয়ারও সুপারিশ করে কমিটি।  

বৈঠকে সভাপতিত্ব করেন নুরুল ইসলাম নাহিদ। বৈঠকে কমিটি সদস্য ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, আ, ফ, ম বাহাউদ্দিন, মো. আবদুল মজিদ, মো. বিপ্লব হাসান, মো. আব্দুল মালেক সরকার এবং  মো. আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষা মন্ত্রণালয় সচিব, কারিগরি শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com