সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আজ ঈদের আগে শেষ কর্মদিবস, কাল থেকে টানা ৭ দিনের ছুটি ঈদ উপলক্ষে মার্চের ১৪ দিনে দেশে এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বাংলাদেশের আর্থিক খাত উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটিতে ভ্যাট রিটার্ন জমার সময় বৃদ্ধি বিদেশি গ্যারান্টিতে ঋণ দিতে পারবে ব্যাংক, লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় বাড়ালো এনবিআর পুঁজিবাজার ইস্যুতে বিএসইসি-এডিবির বৈঠক সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে দরপতনে শীর্ষে আইসিবি ইসলামি ব্যাংক সপ্তাহের প্রথম দিনে দর বৃদ্ধির শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম দিনে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

রোজায় প্রস্তুত মক্কার ১২ হাজার মসজিদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৩১ Time View

পবিত্র রমজান উপলক্ষে মক্কা নগরীর ১২ হাজার ১০৪টি মসজিদ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে শহরের কেন্দ্রস্থলে রয়েছে ৪৬০টি মসজিদ। রোজার চাঁদ দেখা গেলে কাল রোববার থেকে সৌদিতে শুরু হবে মহিমান্বিত এ মাস। আর চাঁদ না দেখা গেলে সোমবার রাতে সেহরি খেয়ে মঙ্গলবার থেকে রোজা রাখবেন সৌদিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মুসল্লিরা।

রমজানকে সামনে রেখে মক্কার ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এসব মসজিদ প্রস্তুত করেছে। প্রস্তুতির অংশ হিসেবে সবগুলো মসজিদ পরিষ্কার করা হয়েছে, কার্পেট বিছানো হয়েছে, সুগন্ধি ছিটানো হয়েছে এবং পুরুষ ও নারীদের নামাজের স্থানগুলো রক্ষণাবেক্ষণ করা হয়েছে। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে বেশি মানুষ ওমরাহ পালনে মক্কায় আসেন। এই সময় কাবা প্রাঙ্গনে মুসল্লিদের ভিড় বাড়ে।

রমজান মাস শুরু হওয়ার আগেই সৌদির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মসজিদের মুয়াজ্জিন ও ইমামদের কিছু নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, ইফতারের জন্য কোনো ধরনের অর্থ সংগ্রহ করা যাবে না।

মসজিদের ভেতর কোনো ইফতার করা যাবে না। কারণ এতে মসজিদের পরিচ্ছন্নতা নষ্ট হয়। তবে মসজিদের আশপাশের খালি জায়গায় ইফতার আয়োজন করা যাবে। নামাজ চলাকালে মসজিদে কোনো ধরনের ভিডিও করা যাবে না এবং নামাজ কোনো মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা যাবে না।

এছাড়া সরকারি ক্যালেন্ডার অনুযায়ী আজান দেওয়ার জন্য এবং আজান দেওয়ার পর নির্দিষ্ট সময়ে নামাজ শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS