1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

বিদ্যুৎসহ দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৪.৩৪ পিএম
  • ৩৬০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র ঢাকা মহানগর কমিটি আয়োজিত অদ্য ৯ মার্চ ২০২৪, শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুৎসহ দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ও অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাইমুম হক।

বক্তারা বলেন, অসৎ ব্যবসায়ী, বাজার সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধগতি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণকে নাভিশ্বাস করে ফেলেছে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের সাম্যবাদী দল এম এল এর সাধারণ সম্পাদক, সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলিপ বড়ুয়া বলেন, চোরাকারবারী, মজুদদার, ব্যাংক লুটপাটকারী এবং সাম্প্রদায়িক অপশক্তি সরকারকে জিম্মি করে ফেলেছে। এর মূল উৎপাটনের জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। এই সরকার যদি ধারাবাহিকভাবে অসহায়ত্বের পরিচয় দেয় রিজিউম চেঞ্জ করে তাহলে সরকার জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। রিজিউম পরিবর্তনকারীরা সরকার উৎখাতের সুযোগ ষড়যন্ত্রের মাধ্যমে গ্রহণ করতে পারে।

সভায় উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতান আহমেদ বিশ্বাস, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক কমরেড মাসুম উদ্দিন, মহানগর সদস্য শওকত হোসেন খান সৈকত, মোঃ হযরত আলী মোল্লা, সুভ্রত ঘটক, মোঃ মুন্না প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com