1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা হরিপুরে একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপন করলেন কর্মচারীরা টাঙ্গাইলে সংঘবদ্ধ যৌননিগ্রহের দায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন

কালবৈশাখী ঝড়ের আভাস

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ২.৩১ পিএম
  • ১৭৫ Time View

চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা ওঠানামার মধ্য দিয়ে যেতে পারে। এরপর দিনের তাপমাত্রা বেড়ে মাসের শেষ দিকে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মার্চ মাসের পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। মার্চে দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্প্রতি আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, মার্চের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ২টি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে।

এছাড়া, আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আর আগামীকাল শুক্রবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছেন ওমর ফারুক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com