1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক ভাষণ দিবস করার দাবি

  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১০.৪৩ পিএম
  • ২১০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক ভাষণ দিবস’ করার দাবি জানিয়ে বলেন, ৭ মার্চের ভাষণ আমাদের শক্তি ও প্রেরণার উৎস। এই ভাষণ বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। এই ভাষণে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের সঠিক দিক নির্দেশনা ছিল। এই ভাষণকে পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত ও ৭ মার্চকে ‘জাতীয় ঐতিহাসিক ভাষণ দিবস’ হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার জন্যে তিনি দাবি জানান।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে আরো গবেষণা করা প্রয়োজন।

৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে ৬ মার্চ বিকেলে ঢাকার মতিঝিলস্থ ওয়াকফ স্টেট মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, ন্যাপ ভাসানীর সভাপতি স্বপন কুমার সাহা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য লোকমান হোসেন চৌধুরী, বঙ্গবন্ধু শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি মুশফিকুর রহমান মিন্টু, শ্রমিক নেতা নাসির উদ্দিন, মাওলানা মাজহার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com