1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৫.২৫ পিএম
  • ১৯২ Time View

স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্তরাজ্যের লন্ডনে গেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময়) তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরাও তার সঙ্গে রয়েছেন।

লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার মো. আশেকুন্নবী চৌধুরী জানিয়েছেন, ‘রাষ্ট্রপতি এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে মঙ্গলবার দুবাই থেকে স্থানীয় সময় সাড়ে ৪টায় লন্ডনে পৌঁছান। এরআগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় (স্থানীয় সময়) দুবাই থেকে যাত্রা শুরু করেন।’

তিনি জানান, লন্ডনের পৌঁছানোর পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কেমব্রিজ শহরে যান। সেখানে প্রবাসী বাংলাদেশী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে তাকে অভিবাদন জানান।

এই সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, কেমব্রিজ আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান পাপ্পু ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশে ১০ দিনের সফরে ৩ মার্চ ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপ্রধান।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর মাসে ৭৪ বছর বয়সী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিদেশে কার্ডিয়াক বাইপাস সার্জারি করান। রাষ্ট্রপতি আগামী ১৩ মার্চ লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে।

-বাসস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com