1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Title :
সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

ভৈরবে প্রবাসে যেতে না পেরে যুবকের আত্মহত্যা

  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪, ২.৪২ পিএম
  • ৪৩৫ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসে যেতে না পেরে নয়ন মিয়া (২৪) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (৫ মার্চ) রাতে পৌর শহরের কালিপুর মধ্য পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নয়ন মিয়া ওই এলাকার সাত্তার মিয়ার ছেলে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত নয়ন মিয়া গত ২ বছর আগে স্থানীয় স্মৃতি নামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান। পরে নয়নের পরিবার বিষয়টি মেনে নেয়নি। ছেলেকে প্রেম থেকে ফেরাতে তার পরিবার বিদেশ পাঠিয়ে দিতে চেয়েছিল। এ দিকে মেয়ের পরিবারে নয়নের নামে ইফিটিজিং এর মামলা দিয়ে তাকে ১ বছর আগে জেল হাজতে পাঠায়। দীর্ঘ সাত মাস জেল খেটে ৪ মাস আগে সে জেল থেকে বের হয়। জেল থেকে বের হয়ে পারিবারিক ভাবে নয়ন মিয়া উপজেলা ছাগাইয়া গ্রামের শান্তিপাড়া এলাকায় আকলিমা নামের এক মেয়েকে বিয়ে করে। বিয়ের পর থেকে বিদেশে যেতে আপ্রাণ চেষ্টা করে নয়ন। মামলা থাকায় পুলিশ ক্লিয়ারেন্স পেতে বিলম্ব হচ্ছিলো। মানুষিক টেনশনে এক পর্যায়ে নয়ন নেশায় আশক্ত হয়ে পরে। স্থানীয়দের ধারণা অতিরিক্ত টেনশনে সে আত্মহত্যা করেছে। 

এ বিষয়ে নিহতের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, সংসারে আমরা ৪ ভাই ৪ বোন। নয়ন সবার ছোট। নয়ন একটি মেয়ের জন্য জেল খেটেছে। এজন্য তাকে বিদেশ পাঠাতে সমস্যা হচ্ছিল। ভিসা রেডি থাকলেও পুলিশ ক্লিয়ারেন্স পাচ্ছিলাম না। নয়নকে আমরা বিয়ে করাই ৩ মাস আগে। সে বিদেশে যেতে অনেক চেষ্টা করছিল। মঙ্গলবার সকালে ও দুপুরে বাবার সঙ্গে বসে খাবার খেয়েছে। দুপুরে ঘুমিয়ে ছিল। বিকালে বাইরে থেকে ঘুরে এসে নিজ ঘরে দরজা বন্ধ করে দেয়। অসুস্থতার কারণে তার বউ বাবার বাড়িতে ছিল। রাতে আমরা দেখতে পাই ঘরের দন্নার সাথে নয়ন ফাসিঁতে ঝুঁলে আছে। পরে পুলিশ এসে লাশ নামিয়ে থানায় নিয়ে আসে। 

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, লাশ থানায় রয়েছে। পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com