বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

বাংলাদেশ অলআউট ৫৩ রানে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১২৩ Time View
Team-Bd

ডারবানে পঞ্চম দিনের সকালে কোনো এক দুঃস্বপ্নই যেন তাড়া করেছে বাংলাদেশি ব্যাটারদের। শেষ দিনে উইকেটে স্পিন ধরবে, স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন এটাই স্বাভাবিক। কিন্তু এভাবে তাসের ঘরের মতো ভেঙ্গে যাবে বাংলাদেশী ব্যাটিং লাইনাআপ। তা হয়তো মুশফিকুর রহিম-লিটন দাসরা নিজেরাও ভাবেননি।

দিনের প্রথম ৬ ওভারের মধ্যেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর হারটা ছিল কেবলই সময়ের ব্যাপার। শেষ পর্যন্ত তাই হয়েছে। পঞ্চম দিনে ১ ঘন্টাও টিকেনি বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ইনিংসে টাইগাররা অলআউট হয়েছে ৫৩ রানে। আর তাতে প্রোটিয়াদের জয় ২২০ রানের।

ডারবান টেস্ট জিততে হলে শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ২৬৩ রান, হাতে আছে ৭ উইকেট। আর যদি ড্র করতে হয় তাহলে অন্তত ৯০ ওভার উইকেটে থাকতে হবে। শেষ দিনে এমন সমীকরণই ছিল বাংলাদেশের সামনে। কোনোটাই পারেনি তারা।

আগের দিনের ১১ রানে ৩ উইকেট নিয়ে পঞ্চম দিনের খেলা শুর করে মুমিনুল হকের দল। এদিন প্রথম ওভারেই আক্রমণে আসেন কেশব মহারাজ। আর এই ওভারেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন মুশফিকুর রহিমকে। দিনের প্রথম ওভারে মুশফিকের বিদায়ের পর তৃতীয় ওভারে ফিরে যান লিটন দাস। এই উইকেটরক্ষক-ব্যাটারও মহারাজের শিকারে পরিণত হয়েছেন। ইনিংসের পঞ্চম আর নিজের তৃতীয় ওভারে ইয়াসির আলী রাব্বীকেও ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট পূরণ করেন তিনি।

এরপর মেহেদি হাসান মিরাজকে ফিরিয়েছেন সাইমন হার্মার। মিরাজের বিদায়ে ৩৩ রানেই ৭ উইকেট হারায় বাংলাদেশ। ভালো শুরু পেয়ে এদিন ইনিংস বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। এই টপ অর্ডার ব্যাটার স্ট্যাম্পিয়ের শিকার হয়েছেন ২৬ রান করে। আর তাতে ৫০ রান তুলতেই ৮ উইকেট হারায় বাংলাদেশ।

শেষদিকে তাসকিন আহমেদ ১৪ রান করলে বাংলাদেশ অলআউট হয় ৫৩ রানে। মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মাত্র দুই জন বোলার ব্যবহার করেছে দক্ষিণ আফ্রিকা। আর এই দুজন মিলেই ইনিংসের পুরো ১০ উইকেট তুলে নিয়েছেন। কেশব মহারাজ একাই শিকার করেছেন ৩২ রানে ৭ উইকেট। আর তাতে প্রোটিয়ারা ২২০ রানের বিশাল জয় পেয়েছে। ডারবান টেস্ট জিতে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS