1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

ইন্টারনেট পরিষেবা থাকবে স্বাভাবিক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৪ পিএম
  • ২০৯ Time View

কক্সবাজার থেকে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্তকারী সাবমেরিন কমিউনিকেশন ক্যাবল সিস্টেম (সি-মি-উই-৪) সিঙ্গাপুর অংশের রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত করা হয়েছে। ফলে ইন্টারনেট পরিষেবা যথারীতি চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম ২রা মার্চে রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করেছিল। তবে এই সময়ে অন্যান্য কনসোর্টিয়ামের সাবমেরিন ক্যাবল সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় সি-মি-উই-৪ এর রক্ষণাবক্ষেণের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তাই ২ মার্চে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর সব সার্কিট যথারীতি চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রক্ষণাবেক্ষণের কাজের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত পুনরায় গ্রহণ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আবারও আগাম জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সি-মি-উই-৪ এর রক্ষণাবেক্ষণের জন্য ২ মার্চ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১২ ঘণ্টা সারাদেশে ইন্টারনেট পরিষেবা আংশিক ব্যাহত হবে বলে ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com