1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

সরকারি ৪ হাসপাতালে থেকে দালাল চক্রের ৪১ সদস্য গ্রেপ্তার

  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.১৫ পিএম
  • ২০৩ Time View

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সরকারি চার হাসপাতালের সামনে থেকে দালাল চক্রের ৪১ সদস্যকে গ্রেপ্তার করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

হাসপাতাল চারটি হলো- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং ঢাকা শিশু হাসপাতাল।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়। র‍্যাব-২ এর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সম্পর্কে র‍্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ গণমাধ্যমকে বলেন, শেরেবাংলা নগর এলাকায় সরকারি চার হাসপাতালের সামনে র‍্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চক্রের ৪১ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, আমরা আজ আকস্মিকভাবে হাসপাতালগুলোর সামনে অভিযান পরিচালনা করি। এর মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ১৮ জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে ১৫ জন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে থেকে চারজন এবং ঢাকা শিশু হাসপাতালের সামনে থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব হাসপাতালে আসা রোগীদের অনেকটা জিম্মি করেই দালাল চক্রের সদস্যরা অর্থ হাতিয়ে নেয়। তারা সক্রিয় দালাল চক্রের সদস্য। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে র‍্যাব-২ এর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com