1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন সরকারি ব্যয় কমাতে নতুন গাড়ি, বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণে বিধিনিষেধ খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ‘ফোর্সড লোন’: বিআইবিএম চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা হাইকোর্টের বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে: আইএমএফ

গ্যাসের দাম বাড়ছে মার্চে

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ২.২৬ পিএম
  • ২০০ Time View

রোজার আগে বিদ্যুতের পাশাপাশি বাড়ছে গ্যাসের দামও। প্রতি ইউনিটে বাড়ানো হবে ৭৫ পয়সা। তবে বাসাবাড়ির গ্রাহক পর্যায়ে এখন দাম বাড়বে না।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গ্যাসের দাম বাড়ানোর এ ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি জানান, গ্যাসের দামও বাড়ানো হচ্ছে, তবে বাসাবাড়ির গ্রাহক পর্যায়ে এখন দাম বাড়বে না। শিল্প কারখানা পর্যায়েও গ্যাসের দাম বাড়ানো হবে না। গ্যাসের দাম সমন্বয় হবে পাইকারি পর্যায়ে। ইউনিটে ৭৫ পয়সা বাড়ানো হবে। এ দাম মার্চের প্রথম সপ্তাহ থেকে সমন্বয় করা হবে। 

তাছাড়া তেলের ক্ষেত্রে আমরা গতিশীল দাম সমন্বয়ের দিকে যাওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। 

এদিন বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে তিনি বলেন, ‘আমরা এখন খুবই অল্প পরিমাণে বাড়াচ্ছি। কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য প্রতি ইউনিটে ৩৪ পয়সা এবং সর্বোচ্চ ব্যবহারকারীদের জন্য প্রতি  ইউনিটে ৭০ পয়সা বাড়ানো হবে। আমাদের লাইফ লাইন গ্রাহক আছেন ১ কোটি ৪০ লাখ। যারা প্রতি ইউনিটে ৪ টাকা বিল দেন। যারা ওপরের দিকে আছেন তারা ৭ টাকা করে দেন। বিপরীতে আমাদের গড়ে উৎপাদন খরচ পড়ে ১২ টাকা। কাজেই সরকারকে একটি বড় অংশ ভর্তুকি দিতে হচ্ছে। আর এই ভর্তুকির পরিমাণ আরও বেড়েছে ডলারের দামের কারণে।’

তিনি আরও বলেন, সরকারের ভর্তুকি গত বছর থেকে লাফিয়ে বাড়ছে। তাই আমরা সময়মতো ধীরে ধীরে এটি সমন্বয় করতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে, আগামী ৩ বছরে আমরা বিদ্যুতের দাম সমন্বয় করব। তাই সহনীয় পর্যায়ে যেন বিদ্যুতের দাম সমন্বয় হয়, আমরা সেই ব্যবস্থাই নিয়েছি। আমরা অল্প অল্প করে দাম বাড়াচ্ছি।

দাম কার্যকরের বিষয়ে তিনি বলেন, আমরা মার্চের প্রথম সপ্তাহ থেকে বিদ্যুতের দাম সমন্বয় শুরু করব। পরবর্তীতে ২/৩ বারে আমরা অল্প অল্প করে বিদ্যুতের দাম সমন্বয় করব। বিদ্যুতের দাম বাড়ার গেজেট আজকের মধ্যে প্রকাশ করা হবে। সেখানেই বিস্তারিত থাকবে। 

এ বছর বিদ্যুতে সরকারের ভর্তুকি গুণতে হবে প্রায় ৪৩ হাজার কোটি টাকা বলেও জানান প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com